মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
27.6 C
Dhaka

বাংলাদেশে ৫০০ কোটি টাকা ২০২১ সালের মধ্যে বিনিয়োগ করবে দারাজ

টেকইকম ডেক্স:  বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস এবং আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ ক্রেতাদের ই-কমার্স অভিজ্ঞতা আরও আধুনিক ও সুখকর করার জন্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশে বিনিয়োগ করবে ৫০০ কোটি টাকা। মূলত এই অর্থের সিংহভাগই ব্যয় হবে প্রতিষ্ঠানটির লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নে যার মধ্যে অন্যতম ২ লক্ষ বর্গ ফুটের নিজস্ব ওয়্যারহাউজ ও দেড় লক্ষ বর্গ ফুটের সম্পূর্ণ স্বয়ংক্রিয় সর্টিং সেন্টার নির্মাণ। এবং এই বছরের শেষ নাগাদ ৬৪টি জেলায় ১৫০টিরও বেশি হাব স্থাপনের লক্ষ্যে দারাজ বাংলাদেশ কাজ করে চলেছে। এছাড়াও বিনিয়োগের একটি অংশ যাবে নন্দিনী, দারাজ স্টোর, দারাজ ভিলেজ ইত্যাদি প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তা (ই-বাণিজ্য ব্যবসায়ী) তৈরির খাতে। বিনিয়োগের ফলে অটোমেশনের জন্য দারাজে শীঘ্রই- কনভেয়ার বেল্ট, ফর্ক লিফ্ট, এনার্জি এফিশিয়েন্ট, পার্কিং বেস, ফায়ার সেফটি ইকুইপমেন্ট ইত্যাদি সহ নানা ধরণের সরঞ্জাম অন্তর্ভুক্ত হবে। এই অটোমেশনের ফলে গ্রাহকরা আরও দ্রুত তাদের দোরগোড়ায় ডেলিভারি পাবে। দারাজ অনলাইন শপ প্রতিনিয়তই গ্রাহকদের নতুন ধরণের অভিজ্ঞতা তৈরির জন্য উদ্ভাবনী পন্থা অবলম্বন করে। এই বিনিয়োগ তারই একটি নিদর্শন।

উল্লেখ্য, ২০১৪ সালে যাত্রা করা দারাজ গত ৫ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে তার অত্যাধুনিক সেবা প্রদান করে আসছে যার ফলে লাখো বাংলাদেশি এখন ঘরে বসেই উপভোগ করছে হাজার হাজার পণ্য। দারাজ মার্কেটপ্লেসে  রয়েছে ১৮ হাজারেরও বেশি সেলার বা বিক্রেতা, প্রতিটি সেলারকেই দারাজ (daraz.com.bd) প্রতিনিয়ত ট্রেনিং দিয়ে থাকে যাতে তাঁরা সরকারের বিধিনিষেধ মেনে ব্যবসা করেন। গ্রাহক অভিজ্ঞতা বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি দারাজ এক্সপ্রেস (ডেক্স) নামক নিজস্ব লজিস্টিক পরিসেবাও তৈরি করেছে যেখানে গ্রাহকদের দোরগোড়ায় পণ্য সরবরাহ করতে ৩,০০০ কর্মচারী নিরলসভাবে কাজ করছেন। এছাড়াও দ্রুত প্রক্রিয়াকরণ এবং অর্ডার বাছাইয়ের জন্য দারাজের রয়েছে দেশের বৃহত্তম সর্টিং সেন্টার, যার আয়তন ১ লক্ষ বর্গফুটরও বেশি। দেশের বিভিন্ন প্রান্তে ৬০টিরও  বেশি হাব স্থাপন করেছে দারাজ। 

এছাড়াও প্রতিষ্ঠানটি কোভিড-১৯ সঙ্কটের মাঝেও বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে যার মধ্যে উল্লেখযোগ্য হল: দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি) – গ্রাহকদের জন্য একটি অভিনব গেইমিং প্ল্যাটফর্ম; ডিফার্মা- (মেডিসিন ক্যাটাগোরি)- যেখানে পাওয়া যাচ্ছে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী; ডি-মার্ট ও ডি-ফ্রেশ – যেখানে ক্রেতারা পাচ্ছে সহজেই শাক-সবজি, ফল-মূল, মাছ-মাংস, দুধ, ফ্রোজেন ফুড, গ্রোসারি ইত্যাদি অর্ডার করার সুবিধা। এছাড়া নতুন ১৩টি জেলায় ডেক্সের মাধ্যমে গ্রোসারি পণ্যসহ অন্যান্য পণ্যের হোম ডেলিভারি চালু হতে যাচ্ছে জুন মাসের মধ্যেই।   

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

সর্বশেষ

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি