শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
31 C
Dhaka

বাংলাদেশের ‘সুবর্ণ জয়ন্তী হ্যাকাথন ২০২১’ এর নিবন্ধন চলছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে ‘বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক’ এবং কম্পিউটার সেবাদানকারী প্রতিষ্ঠান ‘কম্পিউটার সার্ভিসেস লিমিটেড’ এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “সুবর্ণ জয়ন্তী হ্যাকাথন-২০২১”। “প্রযুক্তির বিকাশে অর্জিত হোক স্বাধীনতা” মূলমন্ত্র নিয়ে আয়োজিত হতে চলা দু-দিন ব্যাপী এই হ্যাকাথনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশে তৈরী একটি মাইক্রোকন্ট্রলার ডেভলাপমেন্ট বোর্ডকে কেন্দ্র করে,যার নকশা থেকে শুরু করে এসেম্বলী সবই হয়েছে বাংলাদেশে।

বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী ও তথ্য-প্রযুক্তিবিদ প্রয়াত জামিলুর রেজা চৌধুরীর নামে উৎসর্গ করে এই ডেভলপমেন্ট বোর্ডটির নাম দেয়া হয়েছে জেআরসি বোর্ড।

হ্যাকাথন-এ অংশগ্রহণকারীরা হোম অটোমেশন ও মনিটরিং, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, এগ্রিকালচার ও ফার্মিং সমাধান, লাইব্রেরী ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লিমেন্টেশন, ম্যাস নেটওয়ার্কিং সিস্টেম ইমপ্লিমেন্টেশন এবং ইন্টারনেট অব থিংস এই ক্যাটাগরীগুলোতে অংশ নিতে পারবে।

হ্যাকাথন-এ বাংলাদেশে তৈরী ডেভলাপমেন্ট বোর্ডটি দিয়ে আগ্রহী প্রতিযোগিদেরকে নির্দিষ্ট কিছু সমস্যা বা চ্যালেন্জের মধ্য থেকে একটি সমস্যা বা চ্যালেন্জের সমাধান করাতে হবে। হ্যাকাথনটি একটি দলগত প্রতিযোগিতা, প্রতিদলে সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ৪ জন সদস্য থাকবে।

নিবন্ধিত দলগুলোকে একটি অনলাইন কর্মশালায় আমন্ত্রণ জানানো হবে, যেখানে প্রতিযোগিদেরকে নতুন এই ডেভলাপমেন্ট বোর্ডটি সর্ম্পকে বিস্তারিত জানানো হবে। কর্মশালা শেষে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে,যার ভিত্তিতে মূল প্রতিযোগিতার জন্য ১০ টি দলকে নির্বাচিত করা হবে। নির্বাচিত দলগুলোকে পরবর্তিতে একটি ব্যবহারিক কর্মশালায় আমন্ত্রণ জানানো হবে। ব্যবহারিক এই কর্মশালায় প্রতিযোগিরা নতুন বোর্ডটি দিয়ে হাতেকলমে অনুশীলনের মাধ্যমে মূল প্রতিযোগিতার জন্য প্রস্তুতি গ্রহনের সুযোগ পাবেন।

কর্মশালাটি শেষে প্রতিটি দল মূল প্রতিযোগিতায় সমাধানের লক্ষ্যে একটি সমস্যা বা চ্যালেন্জ নির্বাচন করবেন এবং আয়োজকদের কাছ থেকে প্রয়োজনীয় উপকরন নিয়ে তাদের নির্বাচিত সমস্যা বা চ্যালেন্জটি সমাধানের লক্ষ্যে কাজ শুরু করবেন। সমস্যা বা চ্যালেন্জটি সমাধানের জন্য প্রতিযোগি দলগুলো দু-দিনে সর্বমোট ১৪ ঘন্টা সময় পাবেন। প্রতিযোগিতা শেষে প্রত্যেক দল বিচারকদের সামনে তাদের নির্বাচিত সমস্যা বা চ্যালেন্জটির সমাধান উপস্থাপনের জন্য ৫ মিনিট সময় পাবেন।

উল্লেখ্য, আগামী ৩০ ও ৩১ মার্চ, ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য দুইদিন ব্যাপী হ্যাকাথন-এ দশটি দল অংশগ্রহনের সুযোগ পাবেন। আর এ দশটি দলের মধ্য থেকে প্রথম স্থান অর্জনকারী দলটি পাবে ৫০,০০০ টাকার প্রথম পুরষ্কার,দ্বিতীয় পুরষ্কার ২৫,০০০ টাকা এবং তৃতীয় পুরষ্কার হিসেবে থাকছে ১৫,০০০ টাকা। এছাড়াও অংশগ্রহনকারী প্রতিটি দলের জন্যেই থাকছে আকর্ষণীয় উপহার।

অংশগ্রহনে আগ্রহী প্রতিযোগিদেরকে আগামী ১৭ই মার্চ’ ২০২১ এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নিবন্ধন করতে এবং সুবর্ণ জয়ন্তী হ্যাকাথন সম্পর্কে জানতেঃ  https://hackathonbd.org

উল্লেখ্য,“সুবর্ণ জয়ন্তী হ্যাকাথন-২০২১” এর মূল আয়োজক ‘বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক’ এবং কম্পিউটার সেবাদানকারী প্রতিষ্ঠান ‘কম্পিউটার সার্ভিসেস লিমিটেড’। সার্বিক পৃষ্ঠপোষকতায় থাকছে ‘কার্নিভাল ইন্টারনেট’ ও ‘বিডি পিয়ার’।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি