শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
31 C
Dhaka

“ফেসবুক জার্নালিজম প্রোজেক্ট” দেশে সাংবাদিকদের জন্য এনেছে বিগস্প্রিং, সিআইআর ও সি-ক্যাব মিলিতভাবে

টেকভিশন২৪ ডেস্ক : বাংলাদেশে ১০০০ এর বেশি সাংবাদিকদের জন্য নতুন প্রশিক্ষণ নিয়ে এসেছে ফেসবুক জার্নালিজম প্রোজেক্ট। তার সাথে যুক্ত হয়েছে সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং (সিআইআর) এবং সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ (সি-ক্যাব)। ফেসবুক ফান্ডামেন্টালস ফর নিউজ নামের এই প্রোগ্রামটি মোবাইল স্কিলিং পার্টনার বিগস্প্রিং-এর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটালি প্রদান করা হবে। 

মোবাইল কারিকুলামটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পাওয়া যাবে। অনলাইন নিরাপত্তা, ফেসবুকের ব্যবহার, এবং প্ল্যাটফর্মটিতে যথাযথভাবে কিভাবে ভিডিও ব্যবহার করা যায়—এমন বিষয়গুলো এই প্রশিক্ষনে অন্তর্ভুক্ত থাকবে। মোবাইল ও ওয়েবসাইটের মাধ্যমে প্রোগ্রামটিতে অংশগ্রহণ করা যাবে।

ফেসবুক এশিয়া প্যাসিফিকের নিউজ পার্টনারশিপের পরিচালক অঞ্জলি কাপুর বলেন, “বিশ্বব্যাপী মানসম্মত সাংবাদিকতাকে সমর্থন করা এবং সাংবাদিকদের টুলস ও প্রশিক্ষণ প্রদানের ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। এই প্রোগ্রামটি শুরু করার আগে আমরা সংবাদ কমিউনিটি এবং আমাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলের পার্টনারদের সাথে আলোচনা করেছি। তারা শনাক্ত করেছেন যে, আরো কার্যকরীভাবে ফেসবুক ব্যবহার করার জন্য সাংবাদিকদের প্রাথমিক দক্ষতার ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজন। আমরা আশা করছি, এই প্রোগ্রামটি সাংবাদিকদের ডিজিটাল পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করবে এবং তাদের কমিউনিটিকে আরো সচেতন ও প্রতিজ্ঞ করে তুলবে।”

সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জেইন মাহমুদ বলেন, “ফেসবুকের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এই নতুন কারিকুলাম দেশজুড়ে আমাদের সাংবাদিকদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের দক্ষতা ও রিপোর্টিংয়ের ভিত্তি আরো জোরদার করে তুলবে। বিগস্প্রিংয়ের প্রযুক্তির কারণে মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্রশিক্ষন সবাই নিতে পারবে। এতে করে দেশব্যাপী আরো দ্রুতভাবে আরো বেশি সাংবাদিকদের কাছে এই প্রোগ্রামের পৌঁছে যাওয়া নিশ্চিত হলো – যার প্রভাব আজ থেকেই শুরু হতে যাচ্ছে।”   

সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং-এর নির্বাহী পরিচালক দিল্রুকশি হান্ডুনেট্টি বলেন, “এই পার্টনারশিপ আমাদের পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষনের সুযোগ করে দেবে। বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে গল্প বলার নতুন ধরন শেখানোর মাধ্যমে তাদেরকে প্রস্তুত করবে। এ ধরনের উদ্যোগ স্থানীয় সাংবাদিক এবং নিউজরুমের কাজকে সমর্থন করতে আমাদের সহায়তা করবে। এতে করে তারা আরো বিস্তারিতভাবে গ্রাউন্ড-ব্রেকিং খবর তুলে ধরার মাধ্যমে কমিউনিটির ক্ষমতায়নের কাজ করবে।”

বিগস্প্রিংয়ের প্রতিষ্ঠাতা ও সিইও ভক্তি ভিথাহালানি বলেন, “বাংলাদেশের সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির জন্য মোবাইল প্ল্যাটফর্মটি নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। বিগস্প্রিংয়ের প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা ছোট ছোট কন্টেন্টের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির  জন্য লার্নিং কমিউনিটির সাথে যুক্ত হতে পারেন। আমাদের এই প্ল্যাটফর্মটি মোবাইলে ব্যবহারযোগ্য ও বহুভাষী, এবং এটি ব্যবহার করা খুবই সহজ। বাংলাদেশের সাংবাদিকদের গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যেতে এটি তাদের সহায়তা করবে। এই প্রচেষ্টার অংশীদার হতে পেরে আমরা গর্বিত।”      

সাংবাদিকরা অ্যাপল ও অ্যান্ড্রয়েড ফোনে এই প্রোগ্রামটির জন্য রেজিস্টার করতে পারবেন। এর আগেও বাংলাদেশি সাংবাদিকদের রিপোর্টিং দক্ষতা বাড়ানোর জন্য ফেসবুক জার্নালিজম প্রোজেক্ট বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি শুরু হওয়া রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স-টি ও এর অন্তর্ভুক্ত।   

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি