রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
21 C
Dhaka

বজ্রপাতের সময় ফোন-ল্যাপটপ কোথায় রাখবেন?

টেকভিশন২৪ ডেস্ক : যখন তখন বৃষ্টি, সেই সঙ্গে বজ্রপাত। জানেন কি? একটি সাধারণ বজ্রপাতের ফ্ল্যাশ প্রায় ৩০০ মিলিয়ন ভোল্ট এবং প্রায় ৩০,০০০ এম্পিয়ার এর বিদ্যুৎ উৎপন্ন করে। যেখানে সাধারণ বাসাবাড়িতে ২২০ ভোল্ট এর বিদ্যুৎ ব্যবহার করা হয়ে থাকে।

এ সময় জান-মালের বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়। বজ্রপাতে ঘরের ইলেকট্রনিক ডিভাইস তেমনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। খারাপ হতে পারে একাধিক যন্ত্রপাতি। বাজ পড়ার সময় বাড়ির টিভি, ফ্রিজের প্লাগ খুলে রাখার কথা বলা। কিন্তু বজ্রপাতের সময় মোবাইল-ল্যাপটপ কি করবেন জানেন কি?

বজ্রপাতের সময় শুধু চার দেওয়ালের মধ্যে থাকলেই হবে না। প্লাগ ইন করা ইলেকট্রনিক্স গ্যাজেটের থেকেও দূরে থাকতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, বাজ পড়ার সময় দেওয়ালের প্লাগে লাগানো যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটই বিপজ্জনক, কারণ সেগুলো বাইরের তারের সঙ্গে যুক্ত রয়েছে। মোবাইল ফোন বা ল্যাপটপ যদি প্লাগ ইন করা থাকে বা চার্জ করা হয়, সেটাও সমান বিপজ্জনক।

ন্যাশনাল ওয়েদার সার্ভিসের জন জেনসেনিয়াস বলছেন, সহজ জিনিস হল, বাজ পড়ছে মানে বাড়ির ভেতরে থাকতে হবে। বাইরে নয়। এই সময় ইলেকট্রনিক্স গ্যাজেট প্লাগ থেকে খুলে নেওয়াই ভাল। শেষ বাজ পড়ার পর অন্তর আরও ৩০ মিনিট বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়।

অনেকে মনে করেন, মোবাইল ফোন বজ্রপাতকে আকর্ষণ করে। তবে এটা ভুল ধারণা। বজ্র নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল বজ্রপাতকে আকর্ষণ করে না, তবে মোবাইলে বাজ পড়লে পুড়ে যাওয়ার বা গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকেই ভুল ধারণা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কোনো কিছুই বজ্রপাতকে আকর্ষণ করতে পারে না। তবে তার, তারের বেড়ার মতো বস্তুতে বজ্র প্রবাহিত হতে পারে। মোবাইল ফোনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে এসময় ফোন, ল্যাপটপ ও অন্যান্য ডিভাইস ঘরের ভেতর রাখার চেষ্টা করুন। জানালা থেকে দূরে রাখাই নিরাপদ হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

নির্বাচনে এআইয়ের অপব্যবহার

আরিফ মঈনুদ্দীন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আমাদের...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি