রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
29 C
Dhaka

স্মার্টফোন কিনে লাখ টাকা জিতলেন ইউনূস

টেকভিশন২৪ ডেস্ক : অপো এ৬০ স্মার্টফোনের উন্মোচনকে উদযাপন করতে ‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’- এর ভাগ্যবান বিজয়ীর নাম ঘোষণা করেছে বৈশ্বিক স্মার্টফোন উদ্ভাবনী প্রতিষ্ঠান অপো। গত ০৮ মে, ২০২৪, থেকে ১৪ মে, ২০২৪, পর্যন্ত চলা ফোনটির প্রি-অর্ডার ক্যাম্পেইনে বহু সংখ্যক গ্রাহক অংশ নেয়। বাজারে আসার পর অপো এ৬০ এই সেগমেন্টে সবচেয়ে কাঙ্খিত ডিভাইসগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে।

লটারির মাধ্যমে নির্বাচিত করে এই ক্যাম্পেইনের বিজয়ীকে এক লাখ টাকার পুরস্কার প্রদান করা হয়েছে। অপো এ৬০ এর মতো অত্যাধুনিক প্রযুক্তির ফোনটির অভিজ্ঞতা নিতে অত্যন্ত উৎসাহী ছিলেন প্রি-অর্ডার ক্যাম্পেইনে

অংশগ্রহণকারী স্মার্টফোনপ্রেমীরা। তাদের মধ্য থেকে রাজধানীর ফার্মগেট এলাকার মোহাম্মদ ইউনূস হয়েছেন ভাগ্যবান বিজেতা। পুরস্কার হিসেবে তাকে এক লাখ টাকার চেক দেওয়া হয়।

অপো এ৬০ স্মার্টফোনটিতে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, যা তীব্র ভাইব্রেশন এবং কোনো বাড়তি সহায়তা ছাড়াই সর্বোচ্চ পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত গাড়ির ঝাঁকুনির ধকল সহ্য করতে পারবে। বিশেষ পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে, ১.২২ মিটার উচ্চতা থেকে ২৬ বার ফেলার পরও এই ফোনটি থাকবে সম্পূর্ণ অক্ষত। ফোনটির অনন্য বিশেষত্ব হলো এর এমআইএল-এসটিডি ৮১০এইচ স্ট্যান্ডার্ড, যা এই সেগমেন্টের কোনো প্রতিযোগী ব্র্যান্ডের ফোনে নেই।

অপো এ৬০ ফোনে রয়েছে বিশেষ ‘স্প্ল্যাশ টাচ’ ফিচার, যা ভেজা হাতে ব্যবহারের সময়ও ফোনের ব্যবহারকারীকে দেয় সঠিক রেসপন্সের নিশ্চয়তা। টাচ আইসি’র সঙ্গে অপো’র সমন্বয়ের মাধ্যমে অপো এ৬০-এর ফিচারটিকে টাচ চিপের সঙ্গে সুন্দরভাবে যুক্ত করা হয়েছে। ফলে বর্ষায় কিংবা অনাকাঙ্ক্ষিত পানির ছিঁটে-ফোঁটা থাকলেও ফোন ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন ও মসৃণভাবে ফোনটি ব্যবহার করতে পারবেন।

অপোপ্রেমীদের জন্য ‘অপো এ৬০ লাখ টাকা ক্যাম্পেইন’ ছিল একটি উৎসবমুখর ক্যাম্পেইন, যেখানে তারা তাদের পছন্দের ফোন বেছে নেওয়ার পাশাপাশি ‘ইন্সপিরেশন অ্যাহেড’ খুঁজতে একটি চমৎকার ক্যাম্পেইনে নিজেদেরকে যুক্ত করতে পেরেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি