শনিবার, মে ২৩, ২০২৬
33 C
Dhaka

ফ্রিল্যান্সারদের কোনো উৎস কর দিতে হবে না- আইসিটি প্রতিমন্ত্রী পলক

spot_img

টেকভিশন২৪ প্রতিবেদন: ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ কর দেয়ার বিষয়ে সঠিক তথ্য জানালো বাংলাদেশ ব্যাংক। ফ্রিল্যান্সারদের আয়ের ওপর ১০ শতাংশ কর আরোপের যে সংবাদ গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে তা সঠিক নয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে মেজবাউল হক বলেন, বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে, ফ্রিল্যান্সারদের ওপর ১০ শতাংশ কর আরোপ করা হয়েছে। সেবাখাত বলতে এটাকে বুঝানো হয়নি। সেবাখাত বলতে বিদেশি পণ্য পরিবহণ করে বাংলাদেশের শিপিং লাইন কর্তৃক অর্জিত আয় ও ইন্ডেন্টিং ব্যবসার আয়কে বুঝানো হয়েছে। কোনো অবস্থাতেই ফ্রিল্যান্সারদের রেমিট্যান্সের ওপর কর আরোপ করা হয়নি। বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডও (এনবিআর) বাংলাদেশ ব্যাংকে নিশ্চিত করেছে বলেও জানান তিনি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক টেকভিশন২৪ কে বলেন, আয়ের ওপর ১০ শতাংশ কর দিতে হবে না ফ্রিল্যান্সারদের। বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের সঙ্গে আলোচনার পর এ কথা বলেন তিনি।

গত বৃহস্পতিবার আয়কর আইন, ২০২৩ এর ১২৪ ধারা অনুযায়ী সেবা, রেভিনিউ শেয়ারিং বাবদ পাওয়া রেমিট্যান্সের ওপর উৎসে কর আদায় করতে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়জিত অনুমোদিত ডিলার ব্যাংককে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জাতীয় রাজস্ব আহরণের স্বার্থে নির্দেশনাটি যথাযথভাবে পরিপালন করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা চেয়ে গত ১২ সেপ্টেম্বর কর কমিশনারের কার্যালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল।
তাতে বলা হয়, বিদেশে থেকে পাঠানো অর্থ ব্যক্তির হিসাবে পরিশোধ করার আগে জমাকৃত অর্থের ও ১০ শতাংশ হারে উৎসে কর কেটে নেওয়ার বিধান করা হয়েছে। কর বাবদ কেটে নেওয়া অর্থ ব্যাংক ঢাকার কর অঞ্চল-১১ এর অনুকূলে নিয়ম অনুযায়ী জমা দেবে।

এনবিআর সূত্রে জানা যায়, নতুন আয়কর আইনেও ফ্রিল্যান্সারদের আয় করমুক্ত রাখা হয়েছে। ফলে ফ্রিল্যান্সারদের টাকা দেশে রেমিট্যান্স আকারে আসলেও কোনো কর দিতে হবে না। তবে বিদেশ থেকে আসা কোনো সেবা, রেভিনিউ শেয়ারিং ইত্যাদি বিদেশ হতে আয় হিসেবে আসা রেমিট্যান্স থেকে উৎসে কর কর্তন করা হবে। তথ্যসূত্র-বাংলাভিশন

এই সপ্তাহের জনপ্রিয়

টেলিকম খাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে আলিবাবার নতুন এআই চিপ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: মার্কিন সরকারের একের পর এক কঠোর রপ্তানি...

সার্চ বক্সের ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বড় বদল আনল গুগল

টেকভিশন২৪ ডেস্ক: গত ২৫ বছরের ইতিহাসে নিজেদের আইকনিক ‘সার্চ...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

সর্বশেষ

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের দিনে স্মার্টফোন কেবল পকেটে রাখার কোনো...

টাচ বা ফেস আইডি নয়, এবার আসছে ‘ইয়ার আইডি’!

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন বা ল্যাপটপ আনলক করার জন্য আঙুলের...

ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস

টেকভিশন২৪ ডেস্ক: সবচেয়ে বেশি বাস অপারেটরদের সমাহার নিয়ে এক...

২০৩৫ সালের মধ্যে বিশ্ব জ্বালানিতে রাজত্ব করবে সৌরশক্তি

টেকভিশন২৪ ডেস্ক: আগামী এক দশকের মধ্যে কয়লা, তেল এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি