সোমবার, জুলাই ২৭, ২০২৬
28.3 C
Dhaka

প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইনের রেডমি এ৩

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে সম্প্রতি নিয়ে এসেছে নতুন স্মার্টফোন রেডমি A3। প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইনে তৈরি হওয়ায় ফোনটি যেমন আকর্ষণীয় তেমনি অন্যান্য ফিচারের দিক থেকেও দারুণ। এই সেগমেন্টে গ্লাস ব্যাক ডিজাইনের সাথে রেডমি A3 প্রথম স্মার্টফোন।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, প্রযুক্তি ও ডিজাইন নিয়ে প্রতিনিয়ত কাজ করার কারণে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে শাওমি আলাদা একটি অবস্থানে রয়েছে। রেডমি A3 আমাদের এই প্রচেষ্টার অন্যতম একটি সাফল্য যেটি ডিজাইনের দিক থেকে ভিন্ন ধরনের। প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইনে নির্মাণ করা এই নতুন স্মার্টফোনটি শাওমি ফ্যানদের জন্য স্টাইল, এবং পারফরম্যান্সের একটি দারুণ সমন্বয় হবে বলে আমি মনে করি।

প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইনের সাথে ৬.৭১ ইঞ্চির বিশাল ডিসপ্লে

এই ফোনটির বিশেষ দিকটি হলো এর প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইন। রেডমি A3 স্মার্টফোনটির ডট ড্রপ ডিসপ্লেটি আকারে ৬.৭১ ইঞ্চি এবং এর রিফ্রেশ রেট ৯০ হার্জ। গ্লাস ব্যাক ডিজাইনে তৈরি হওয়ায় ফোনটি দেখতে খুবই আকর্ষণীয় এবং একইসাথে ফোনটির স্টাইলে আছে আভিজাত্যের ভাব। স্মার্টফোনটি পাওয়া যাবে দারুণ ভিন্ন দুটি রঙে- মিডনাইট ব্ল্যাক, এবং স্টার ব্লু। এছাড়া, ভেগান লেদার টেক্সচারেও ফোনটি নির্মাণ করা হয়েছে যেটির রঙ ফরেস্ট গ্রিন।

এক্সটেনডেড র‌্যামের সুবিধা

ডিভাইসটিতে রয়েছে ৬ জিবি র‌্যামের সুবিধা। এতে আরও র‌্যাম বাড়ানোর সুযোগ থাকবে ৬ জিবি পর্যন্ত। তাই এতে মাল্টিটাস্কিং করা যাবে অনায়াসে এবং ব্যবহারকারীরাও পাবে পারফরম্যান্সের ভালো অভিজ্ঞতা।

সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

রেডমি A3 ফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাই ফোনটি যেকোন সময় ব্যবহারকারীরা আনলক করতে পারবে তাদের সুবিধামতো। খুবই দ্রুত এবং আরও সহজে ফোন আনলক করার জন্যই সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের এই ফিচার।

শক্তিশালী দ্রুত গতির মিডিয়াটেক হেলিও অক্টা-কোর প্রসেসর

প্রসেসর হিসেবে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৬ অক্টা-কোর প্রসেসর যার গতি ২.২ গিগাহার্টজ পর্যন্ত। রেডমি A3 স্মার্টফোনটিতে রয়েছে বিশাল শক্তিশালী ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। তাই ব্রাউজিং, গেমিং, কনটেন্ট স্ট্রিমিং করাসহ যেকোন কাজ এতে করা যাবে সারাদিন নির্বিঘ্নে।

এআই ডুয়াল ক্যামেরা সেটআপ

স্মার্টফোনটির ক্যামেরা ফিচারে আছে ৮ মেগাপিক্সেল এআই রেয়ার ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সেলফি তোলার জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

২৬ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশের অনুমোদিত শাওমি স্টোর, পার্টনার স্টোর এবং বিভিন্ন রিটেইল চ্যানেলে রেডমি A3 স্মার্টফোনটি পাওয়া যাবে। ফোনটি পাওয়া যাবে দুটি র‌্যাম অপশনে। স্মার্টফোনটির ৪জিবি+৬৪জিবি মডেলটির দাম ১২,৪৯৯ টাকা এবং ৬জিবি+১২৮জিবি মডেলটির দাম ১৩,৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি