শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
29 C
Dhaka

প্রশিক্ষণের মাধ্যমে আইএসপি প্রতিষ্ঠান আরো লাভবান এবং গ্রাহক উন্নত ইন্টারনেট সেবা পাবে : ইমদাদুল হক

টেকভিশন২৪ ডেস্ক: খুলনায় আইএসপিএবি ও আইবিপিসির আয়োজনে আইএসপিদের নিয়ে ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত ২১ মার্চ ২০২১ তারিখে, হোটেল জালিকো, জলিল টাওয়ার খুলনায়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর উদ্যোগে এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহযোগিতায় ‘Advance Routing & IPv6 Deployment’-এর উপর খুলনা আইএসপিএবি’র মেম্বার, নন মেম্বার, বিটিআরসির লাইসেন্স প্রাপ্ত সকল ন্যাশনওয়াইড, সেন্ট্রাল, জোনাল ও ক্যাটাগরি এবিসি খুলনায় আইএসপিদের নিয়ে তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সকল প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট বিতরন ও সমাপনির অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে বাংলাদেশের বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠানের প্রায় ৫৫ জন সিস্টেম এ্যানালিষ্ট ও অপারেটিং ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ নিয়ে সাটিফিকেট গ্রহণ করেন।

সমাপনি অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরন করেন আইএসপিএবি এর সেক্রেটারী জেনারেল মো: ইমদাদুল হক। তিনি তার বক্তব্যে চট্টগ্রামের বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠান হইতে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি মনে করেন এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করে আইএসপি প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে এবং আমাদের ইন্ড্রাস্ট্রি ও ব্যক্তিগত দক্ষতায় নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে স্বল্প মূল্যে নিরাপদ ইন্টারনেট সেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে সক্ষম হবে। আমরা প্রত্যেকটি বিভাগীয় শহরে এই ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করব। তিনি আইএসপিএবি’র ট্রেনিং প্রোগ্রামটি আয়োজনে সহযোগিতা করার জন্য খুলনা আইএসপিএবির সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সারোয়ার আলম সিকদার, ট্রেজারার, আইএসপিএবি, কামাল হোসেন, পরিচালক, আইএসপিএবি, নাজমুল করিম ভূইয়া, পরিচালক, আইএসপিএবি, আসাদুজ্জামান সুজন, জয়েন্ট সেক্রেটারী জেনারেল, আইএসপিএবি, নাছির উদ্দীন, পরিচালক, আইএসপিএবি, রাইসুল ইসলাম তুহিন, পরিচালক, আইএসপিএবি, ও অহিদুউল্লাহ স্বপন, পরিচালক, আইএসপিএবি, মাহমুদ শাহেদ, ইডি, আইএসপিএবি, ফয়সাল খান, আইবিপিসি ও আইএসপিএবি এর অফিস সেক্রেটারী বিজয় কুমার পাল।

তিন দিন ব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন আর্ন্তজাতিক ট্রেনিং বিশেষজ্ঞ জনাব মো: আব্দুল আউয়াল, ও মিঠু হাওলাদার। তারা নেটওর্য়াক এ Advance Routing ও IPv6 Address নিখুঁতভাবে কনফিগার , IPv6 Routing, অপারেশন, ট্রাবলশুটিং সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করেন।

এছাড়া ও প্রতিষ্ঠানের নেটওর্য়াক নিরাপদ রাখা ও টেকনিক্যাল সমস্যা হলে কিভাবে তা সমাধান করা যায় তা প্রশিক্ষণার্থীবৃন্দ এই কর্মশালার মাধ্যমে জানতে পেরেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি