মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
32.3 C
Dhaka

প্যান্ডাপ্রো ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার প্রদান

টেকভিশন২৪ ডেস্কঃ অনলাইন-ভিত্তিক খাবার অর্ডার ও ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা প্যান্ডাপ্রো আইফোন ১৪ প্রো ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে ।

 সাম্প্রতিক সময়ে অনলাইনে খাবার ও পণ্যসামগ্রী অর্ডারের বিষয়টি বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং এ বিষয়টিকে বিবেচনা করে ফুডপ্যান্ডা মাসব্যাপী ক্যাম্পেইনটি চালু করে। সম্প্রতি, রাজধানীর গুলশান অ্যাভিনিউতে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। 

ক্যাম্পেইন চলাকালীন সময়ে (সেপ্টেম্বর থেকে অক্টোবর) অংশ নিয়ে সম্পূর্ণ নতুন আইফোন ১৪ প্রো জিতে নেয়ার জন্য  আগ্রহীদের ফুডপ্যান্ডার ১২ মাসব্যাপী  প্যান্ডাপ্রো প্ল্যান সাবস্ক্রাইব করতে হয়। এছাড়াও, এ ক্যাম্পেইনে এক বছর ব্যাপী মেম্বারশিপের মাধ্যমে বেস্ট ডিল সুবিধাও প্রদান করা হয়। প্রতিসপ্তাহে ফুডপ্যান্ডার পক্ষ থেকে একজন ভাগ্যবান বিজয়ীকে নির্বাচিত করা হয়। এ প্রক্রিয়ায় মোট চারজনকে বিজয়ী নির্বাচিত করা হয়। বিজয়ীরা হলেন: মো. আরফাকুল ইসলাম দীপন, মোহনা সজীব, মো. হাফিজুল ইসলাম চৌধুরী এবং মাইনুল হাসান।   

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফুডপ্যান্ডার ফাইন্যান্স ডিরেক্টর জামাল ইউসুফ জুবেরি ও হেড অব মার্কেটিং মাণীষা সাফিয়া তারেক উপস্থিত ছিলেন।

এ ক্যাম্পেইনের একজন বিজয়ী মোহনা সজীব বলেন, “এ ধরনের একটি ক্যাম্পেইন আয়োজনের মাধ্যমে আমাকে পুরস্কার জেতার সুযোগ করে দেয়ার জন্য আমি ফুডপ্যান্ডাকে ধন্যবাদ জানাই। এছাড়াও, এই সাবস্ক্রিপশন প্রোগ্রামটি থেকে আমি বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাচ্ছি।  প্যান্ডাপ্রোর এ ধরনের একটি চমৎকার ক্যাম্পেইন ও জমকালো অনুষ্ঠানের বিষয়টি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে।”

ফুডপ্যান্ডার হেড অব মার্কেটিং মাণীষা সাফিয়া তারেক বলেন, “প্যান্ডাপ্রো এমন এক ধরনের মেম্বারশিপ, যার মাধ্যমে ফুডপ্যান্ডার বিভিন্ন ধরনের সুবিধা উপভোগ করার সুযোগ রয়েছে। আমাদের প্রিয় কাস্টমারদের নতুন এ ফিচার সম্পর্কে জানাতে আমরা এ ক্যাম্পেইন আয়োজন করি এবং কাস্টমারদের অভুতপূর্ব সাড়া পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।

প্যান্ডাপ্রো একটি একক মেম্বারশিপের মাধ্যমে ফুডপ্যান্ডার বিভিন্ন সেবা ও এক্সক্লুসিভ ডিল উপভোগের সুবিধা প্রদান করে। এর মাধ্যমে খাবার ও পণ্যসামগ্রী আগের চেয়ে আরো বেশি সাশ্রয়ী দামে পাওয়া যাবে। এ মেম্বারশিপ কার্ডের মাসিক, অর্ধ-বাৎসরিক ও বাৎসরিক মূল্য যথাক্রমে ৭৯, ৩৯৯ ও ৪৯৯ টাকা। 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি