রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

‘পূর্বের ইভ্যালি আর বর্তমান ইভ্যালি এক নয়’

টেকভিশন২৪ ডেস্ক: পূর্বের ইভ্যালি আর বর্তমান ইভ্যালি এক নয়, আমরা সে ব্যবস্থা করে আসছি। বর্তমানে ইভ্যালি আদালতের পর্যবেক্ষণে চলবে। দুইজন ইন্ডেপেন্ডেন্ট ডিরেক্টর থাকবেন, একজন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আরেকজন ই-ক্যাবের। শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাতকারে কথাগুলো বলেছেন, প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।

তিনি আরও বলেন, ইভ্যালি যদি সততা, স্বচ্ছতার সাথে ব্যবসা করে এবং ফান্ডিংয়ের ব্যবস্থা করে, তাহলে আস্থার সংকট কাটিয়ে আনা সম্ভব। তবে সেলার এবং ভোক্তাদের অবশ্যই ধৈর্য্য ধরতে হবে। তাদের সাহায্য, সহযোগিতার প্রয়োজন। আমরা গ্রাহক এবং মার্চেন্টের কথা চিন্তা করে ইভ্যালিকে দেউলিয়ার হাত থেকে রক্ষা করার চেষ্টা করেছি।

ইভ্যালির সিইও রাসেলের মুক্তি প্রসঙ্গে সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক বলেন, রাসেল মুক্তি কখন পাবে। এটা পুরোপুরি আইনি প্রক্রিয়ায় নির্ভর করছে। আইনি প্রক্রিয়ায় তাকে জামিন পেতে হবে। তবে ইভ্যালি পুরোপুরি ভাবে শুরু করতে রাসেলের প্রয়োজন, সেটি যখনই হোক।

বর্তমান ইভ্যালি কিভাবে চলবে জানতে চাইলে মাহবুব কবীর মিলন বলেন, আমরা অনেক সাজেশন দিয়েছি। কোথায় ডেভলপমেন্ট করতে হবে। রিক্রুট কিভাবে করতে হবে। সামনে রিক্রুটমেন্টে কিছু কিছু লোককে আর কখনোই চাকরি দেওয়া যাবে না, এটিও বলেছি। তবে সবাইকে ধৈর্য্যশীল হতে হবে। বর্তমান নীতিমালায় আর কোনো প্রতিষ্ঠানের প্রতারণা করার সুযোগ নাই। সরকার এখন সম্পূর্ণ মনিটর করছে। সকল ই-কমার্স প্রতিষ্ঠানের সুযোগ পাওয়া উচিত।

বুধবার আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি থেকে পদত্যাগ করেছেন সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড। বৃহস্পতিবার ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন আদালত গঠিত পরিচালনা পর্ষদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন।

জানা গেছে, ১৫ অক্টোবর থেকে কেনাকাটা করা যাবে ইভ্যালি থেকে। ই-কমার্স প্রতিষ্ঠানটির সাবেক একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল কারাগারে আছেন। গত ২১ এপ্রিল তাকে জামিন দেন আদালত। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় কারামুক্ত হতে পারেননি রাসেল। শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি