শনিবার, জুন ১৩, ২০২৬
28.1 C
Dhaka

পুরস্কারের টাকা প্রদান করলেন অর্থমন্ত্রী

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কারের টাকা ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা “নগদ”-এর মাধ্যমে প্রদান করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

শনিবার ঢাকার হাতিরঝিলের এম্ফিথিয়েটারে ম্যারাথন ও সাইক্লিংয়ের সমাপনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেন, দেশের তরুণ সমাজ খেলাধুলার সাথে সম্পৃক্ত হোক। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ একটি সাজানো জীবন-যাপন করতে পারবে। আর এর মাধ্যমে তারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
বক্তব্য শেষে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল সরকারি সেবা ডাক বিভাগের ডিজিটাল লেনদেন “নগদ”-এর একটি বিশেষ ফিচার ‘সেন্ড মানি টু এনি ফোন’ সেবাটি ব্যবহার করেন। তিনি তাৎক্ষণিকভাবে অনুষ্ঠান মঞ্চ থেকে চারজন স্বর্ণপদক জয়ী অ্যাথলেটদের পাঁচ হাজার টাকা করে পুরস্কার নিজ হাতে ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা “নগদ”-এর মাধ্যমে প্রদান করেন।

“নগদ”-এর বিশেষ ফিচার ‘সেন্ড মানি টু এনি ফোন’, এই ফিচারের মাধ্যমে “নগদ” অ্যাকাউন্ট না থাকলেও টাকা পেতে পারেন একজন মোবাইল ফোন ব্যবহারকারী। “নগদ”-এর এই বিশেষ ফিচার দেখে মুগ্ধ হন অর্থমন্ত্রী এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তিনি “নগদ”-কে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাঁর পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী সামনে রেখে এই স্লোগান নিয়ে আয়োজন করা হয়েছে মাসব্যাপী বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ।

আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ ছাড়া চ্যাম্পিয়নশিপের উপদেষ্টা কমিটির আহ্বায়ক সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আবদুল্লাহ উপস্থিত ছিলেন।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি