সোমবার, মে ১১, ২০২৬
33.4 C
Dhaka

পঞ্চম শিল্প বিপ্লবের উপযোগী একটি ব্রডব‌্যান্ড নীতিমালা করা সময়ের দাবি: টেলিযোগাযোগ মন্ত্রী

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন সকল অংশীজন ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পঞ্চম শিল্প বিপ্লবের উপযোগী একটি ব্রডব‌্যান্ড নীতিমালা করা সময়ের দাবি।

ফাইভ-জি প্রযুক্তির আলোকে ব্রডব‌্যান্ড এমবিপিএস নয় তা জিবিপিএস- এ রূপান্তর করা অপরিহার্য বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি ২০৪১ সালকে সামনে রেখে ডিজিটাল প্রযুক্তির সম্ভাব‌্য পরিবর্তনের সাথে সামঞ্জস‌্যপূর্ণ একটি নীতিমালার প্রণয়নের মাধ‌্যমে জনগণের চাহিদা উপযোগী ব্রডব‌্যান্ড নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মন্ত্রী আজ ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিটিআরসি আয়োজিত ব্রডব‌্যান্ড আইসিটি অবকাঠামো, সেবা ও সংযুক্তি বিষয়ক বাংলাদেশ ব্রডব‌্যান্ড পলিসি ২০২২ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিটিআরসি‘র চেয়ারম‌্যান শ‌্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: খলিলুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।

অনুষ্ঠানে এলায়েন্স ফর এফোর্ডেবল ইন্টারনেট-এর এশীয় প্রশান্তমহাসাগীয় প্রধান আনজু মঙ্গল, এটুআই এর পলিসি এডভাইসার আনির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের অধ‌্যাপক লতিফা জামাল প্রমূখ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসি‘র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ১৯৯৬ সালে অনলাইন ইন্টারনেট ও ২০১৩ সালে দেশে থ্রিজি প্রযুক্তি চালু হওয়ার পর মোবাইল ইন্টারনেট যুগে বাংলাদেশ প্রবেশ করেছে উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে তার ১৮ বছরের শাসনামলে দেশে তথ‌্য প্রযুক্তি বিকাশে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়েছে। তিনি উপজেলা পর্যন্ত ফাইভ-জি নেটওয়ার্ক সম্প্রসারণে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক গৃহীত উদ‌্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফাইভ-জির মাধ‌্যমে আমরা যে ডিজিটাল মহাসড়ক নির্মাণ করছি তা হবে ৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ে তোলার অন‌্যতম প্রধান শক্তি।

তিনি ইন্টারনেট সহজলভ‌্য করতে সরকারের গৃহীত বিভিন্ন উদ‌্যোগ তুলে ধরে বলেন, ২০০৮ সালে দেশে প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল‌্য ছিলো ২৭ হাজার টাকা। বর্তমানে তা মাত্র ৬০ টাকায় পাওয়া যায়। তিনি মোবাইল ইন্টা্রনেট প‌্যাকেজের অসাঞ্জস‌্যতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ইন্টারনেট ডেটা প‌্যাকেজের সীমা নির্ধারিত থাকা উচিৎ নয়। তিনি নিয়ম নীতির আলোকে জনগণের সন্তুষ্টির ওপর খেয়াল রেখে প‌্যাকেজ নির্ধারণে সংশ্লিষ্টদের সচেষ্ট থাকার আহ্বান জানান।

মন্ত্রী যে কোন নীতিমালা প্রণয়ন অত‌্যন্ত কঠিন কাজ বলে উল্লেখ করেন এবং ব্রডব‌্যান্ড পলিসিকে আগামী ২০ বছরের কর্মপরিকল্পনা নিয়ে করতে হবে বলে মত প্রকাশ করেন। কর্মপরিকল্পনা যথার্থ না হলে কোন নীতিমালাই স্বয়ং সম্পূর্ণতা পায় না বলে উল্রেখ করেন দেশে ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব নতুন ব্রডব‌্যান্ড নীতিমালা সিদ্ধান্ত প্রক্রিয়ায় সরকারের উন্নয়ন কর্মসূচি বেগবান করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন। একটি লাগসই নীতিমাল প্রণয়নে তিনি অংশীজনসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান। বিটিআরসি চেয়ারম‌্যন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি ছিলো বলেই কোভিডকালেও বাংলাদেশ অর্থনৈতিক অবস্থা সুদৃর রাখতে সক্ষম হয়েছে।

ডিজিটাল বাংলাদেশকে আরও শক্তিশালী করতে বিটিআরসি নিরলসভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

শুরু হয়েছে ইনফিনিটি এআই বিল্ড ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ শিক্ষার্থী, ডেভেলপার, ক্রিয়েটর এবং উদ্ভাবকদের এআই...

ট্রাফিক আইন লঙ্ঘনে কাটা যাবে পয়েন্ট, চালু হচ্ছে ‘আরএসপিএস’ অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার চালকদের ড্রাইভিং...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ আনলো হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাণিজ্যিক ও শিল্প খাতের জন্য উন্নত...

সর্বশেষ

বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি ও এ৫৭ ফাইভ-জি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি দেশের বাজারে উন্মোচন করা হয়েছে স্যামসাংয়ের...

টেকসই ব্যাটারিসহ বাজারে নতুন অপো এ৬সি

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো তাদের নতুন...

ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানের সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো...

বিসিএস রাজশাহী শাখায় প্রিন্টার রিপেয়ার ও মেইনটেন্যান্স বিষয়ক কর্মশালা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ কম্পিউটার...

আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে আসছে অপো এ৬সি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, এন্ট্রি-লেভেল সেগমেন্টে...

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক অবস্থায় আছে: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি