রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
29 C
Dhaka

নেটিস ব্রান্ডের নতুন ৫টি মডেলের রাউটার উন্মুক্ত করল স্মার্ট

টেকভিশন২৪ ডেস্ক: নেটিস ব্রান্ডের নতুন চমকপ্রদ ৫ টি মডেলের রাউটার বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:। ২০ অক্টোবর ২০২১ তারিখে মৌলভীবাজারের দুসাই রিসোর্টে আয়োজিত ‘কানেক্টিং ফর সাকসেস’ শীর্ষক জমকালো লঞ্চিং অনুষ্ঠানের মধ্য দিয়ে পন্যগুলোকে উন্মুক্ত করা হয়। মডেলগুলো হচ্ছে এন৩, এমডাব্লিউ ৫৩৬০, এন৩ডি, এন৬ এবং মেস এম ৬।

এন৩: এই রাউটারটিতে রয়েছে ডুয়াল ব্যান্ড টেকনোলোজি এবং এর প্রত্যেকটি পোট গিগাবিট হওয়ায় আপনি পাবেন ১০০০ এম্বিপিএস ডেটা ট্রান্সফার স্পিড । এন৩ রাউটারটি দিয়ে বেটার পারফরমেন্স নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে ১ গিগাহার্জ এর চিপসেট । ফুল কভারেজ নিশ্চিত করতে রাউটারটিতে ব্যবহার করা হয়েছে  সর্বমোট ৪ টি ফিক্সড ৫ ডিবিআই এক্সটারনাল হাই গেইন অ্যান্টনা ।

এমডাব্লিউ ৫৩৬০: যে সব এলাকায়  ব্রডব্যান্ড কানেকশন নেই সেই এলাকায় ইন্টারনেট ব্যবহার উপোযোগী নেটিস ব্রান্ডের নতুন ৪জি এলটিই তথা ইউনিভার্সাল সিম সাপোর্টেট রাউটারটির মডেলটি হলো এমডাব্লিউ ৫৩৬০ ।  এতে ইনবিল্ট ৫ ডিবিআই হাই গেইন ২টি অ্যান্টেনা রয়েছে । সেই সাথে বক্সে রয়েছে আরো ২টি ডিটাচেবল ৪জি অ্যান্টেনা । সিম কার্ড কনফিগার করা ছাড়াই প্লাগ এন্ড প্লে মাধ্যমে আপনি এই রাউটারটি দিয়ে ইন্টরনেট ব্যবহার করতে পারবেন । শুধু কি তাই আপনি চাইলে ব্রডব্যান্ড লাইনও ব্যবহার করতে পারবেন অনায়াসে।

এন৩ডি: ডুয়াল ব্যান্ড টেকনোলোজি সেই সাথে এসি ১২০০ সিরিজের সেটিস ব্রান্ডের নতুন রাউটাটির মডেল এন৩ডি । বেটার পারফরমেন্স নিশ্চিত করতে এতে ব্যবহার করা হয়েছে  বিল্ট ইন সিগন্যাল অ্যাম্পিলিফায়ার সেই সাথে ১ গিগাহার্জ এর চিপসেট । সর্বমোট ৪ টি ফিক্সড ৫ ডিবিআই এক্সটারনাল হাই গেইন অ্যান্টনা ব্যবহার করা হয়েছে  ফুল কভারেজ নিশ্চিত করার জন্য। রাউটারটিতে সর্বমোট তিনটি ল্যান পোট রয়েছে , ফলে আপনি ডেস্কটপ পিসি , প্রিন্টার সহ নানাবিধ ডিভাইস কানেক্ট করতে পারবেন।

এন৬: নেটিস ব্রান্ডের নতুন এই রাউটারটি এএক্স সিরিজ হওয়ায় এতে ষষ্ঠ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ।  ডুয়াল ব্যান্ডের এই রাউটারটি আপনাকে দিবে ৫ গিগাহার্জ এর ক্ষেত্রে ১২০১ এম্বিপিএস এবং ২.৪ গিগাহার্জ এর ক্ষেত্রে ৫৭৪ এম্বিপিএস ব্যান্ডউউথ । ৮৮০ হার্জ এর ডুয়াল কোর চিপসেট, ২৫৬ মেগাবাইট ডিডিআর৩ র‌্যাম  ব্যবহার করায় আপনি পাবেন দূর্দান্ত পারফরমেন্স ।  এই রাউটারটি মেস নেটওয়ার্ক টেকনোলোজি সমর্থন করে ।  যার ফলে আপনি খুব সহজেই উচ্চ গতির ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি করতে পারেন।

মেস এম ৬: মেস নেটওয়ার্ক সম্বলিত নেটিস ব্রান্ডের নতুন রাউটার মেস এম ৬ । ১৮০০ এম্বিপিএস এর এই রাউটারটিতে রয়েছে গিগাবিট ইথারনেট পোট। এছারা ওয়েভ ২ – মু-মিমো / বিম ফোর্মিং সহ থাকছে নানাবিধ সুবিধা ।  ডুয়াল ব্রান্ডের এই রাউটারটি দিয়ে ৫ গিগাহার্জে ১২০১ এমবিপিএস এবং ২.৪ গিগাহার্জে পাবেন ৫৭৪ এমবিপিএস ব্যান্ডউউথ ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর ডিসট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আলবেরুনী সুজন, নেটিস প্রোডাক্ট ম্যানেজার মাসুদ রানা, ন্যাশনাল সেলস ম্যানেজার একেএম ফাহিম এবং হেড অব কমিউনিকেশনস মাহফুজুর রহমান মুকুল সহ সারাদেশ থেকে আগত পার্টনারবৃন্দ।

অনুষ্ঠানে জনপ্রিয় কন্ঠশিল্পী পিন্টু ঘোষ, ক্লোজ আপ ওয়ান তারকা রানা খান, চ্যানেল আই সেরা নাচিয়ে চ্যাম্পিয়ন কেয়া সিনহা এবং ডিজে সনিকা পারফর্ম করেন।

দাম ও পণ্য স্মার্টের ওয়েব অথবা সারাদেশে ডিলার হাউজে পাওয়া যাচ্ছে।  

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি