সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
26 C
Dhaka

শনিবার চাঁদে যাচ্ছে নাসার রকেট

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটে নাসার পরবর্তী-প্রজন্মের রকেট আর্টেমিস আবারও উৎক্ষেপণের চেষ্টা করবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)। সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে নতুন এই সময় নির্ধারণ করা হয়েছে। এর আগে গত সোমবার স্থানীয় সময় সকাল ৮ টা ৩৩ মিনিটে আর্টেমিস উৎক্ষেপণের চেষ্টা করেছিল নাসা। কিন্তু উৎক্ষেপণের ৪০ মিনিট আগে রকেটের ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় তা স্থগিত করা হয়।

নাসা আগেই জানিয়েছে, এটি পরবর্তী প্রজন্মের রকেট আর্টেমিস-১-এর পরীক্ষামূলক অভিযান। নাসার এই অভিযানে মানুষ থাকবে না। তবে ওরিয়ন ক্যাপসুলে তিনটি ম্যানিকুইন থাকবে। সেগুলোর সঙ্গে থাকবে বিকিরণ ও কম্পন রেকর্ড সেন্সর। রকেট থেকে আলাদা হয়ে ক্যাপসুল ওরিয়ন চাঁদের চারপাশ প্রদক্ষিণ করবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। দীর্ঘ দেড় মাস ধরে চলবে এই অভিযান।

মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা এই চন্দ্রাভিযানকে মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি হিসেবে দেখছেন। নাসা আশা করছে, আগামী ২০৩০ সাল নাগাদ মহাকাশচারীদের মঙ্গল গ্রহে পাঠানো যাবে।

তার আগে নাসার লক্ষ্য হচ্ছে, ২০২৪ সালে নভোচারীসহ চাঁদের কক্ষপথে রকেট পাঠানো। সেজন্য আর্টেমিস-২ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া ২০২৫ সালে চাঁদের বুকে ফের মানুষ নামাতে চায় নাসা। সে লক্ষ্যে আর্টেমিস-৩ নামে প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি