বুধবার, অক্টোবর ৭, ২০২৬
25.7 C
Dhaka

অর্ধেক দামে নেটফ্লিক্স

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: বিশ্বের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, গ্রাহক সংখ্যা প্রায় ২২ কোটি। তবে এই বছরের শুরু থেকেই গ্রাহক হারাচ্ছে প্ল্যাটফর্মটি। এ জন্য করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে দায়ী করলেও নেটফ্লিক্স মনে করছে, পাসওয়ার্ড শেয়ারিংয়ের জন্যই গ্রাহক সংখ্যা কমছে। যেহেতু বিনামূল্যে নেটফ্লিক্স দেখার সুযোগ আছে তাই অর্থ খরচ করতে চান না অনেকেই।

সম্প্রতি পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করে দেয় সংস্থাটি। বিশেষ সাবস্ক্রিপশনের মাধ্যমে পাসওয়ার্ড শেয়ারিং ব্যবস্থা চালু করে। তাতেই কমতে থাকে গ্রাহক। এবার গ্রাহক সংখ্যা বাড়াতে প্রায় অর্ধেক দামে নতুন প্ল্যান আনতে চলেছে নেটফ্লিক্স। তবে এ জন্য মানতে হবে শর্ত।

নেটফ্লিক্স জানিয়েছে, নতুন প্ল্যানের জন্য প্রতি মাসে ৫ ডলার থেকে ৯ মার্কিন ডলার খরচ করতে হবে গ্রাহকদের। যা বর্তমান সময়ের চেয়ে অর্ধেক। কম টাকায় সাবস্ক্রিপশনের বিনিময়ে নেটফ্লিক্স দেখার সময় বিজ্ঞাপন দেখতে হবে গ্রাহকদের। প্রতি ঘণ্টা স্ট্রিমিংয়ের জন্য দেখতে হবে ৪ মিনিট বিজ্ঞাপন।

যারা স্ট্রিমিংয়ের সময় বিজ্ঞাপন দেখার বিনিময়ে সাবস্ক্রিপশনে কম খরচ করতে চান, মূলত এই ধরনের গ্রাহকদের কথা মাথায় রেখে নতুন এই সাবস্ক্রিপশন নিয়ে এসেছে সংস্থাটি। অনুষ্ঠানের শুরুতে এবং মাঝে বিজ্ঞাপন দেখানো হবে।

উল্লেখ্য, বর্তমানে এই সুবিধা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রে চালু রয়েছে। অন্যান্য দেশে কবে নাগাদ হবে চালু হবে তা জানায়নি বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং কোম্পানি।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি