শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
29 C
Dhaka

নতুন ডুয়েল স্ক্রিন ল্যাপটপ ‘জেনবুক ডুয়ো’ আনলো আসুস

টেকভিশন২৪ প্রতিবেদক:  প্রিমিয়াম জেনবুক সিরিজের নতুন ল্যাপটপ আনলো আসুস। বৃহস্পতিবার বাংলাদেশের বাজারে ১৪ ইঞ্চির জেনবুক ডুয়ো ১৪ (ইউএক্স৪৮২) মডেলের ল্যাপটপটি উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের সিইএস আয়োজনে ইনোভেশন পুরস্কার জয়ী নতুন এই ল্যাপটপটির মাধ্যমে আসুস পরিচয় করালো দুই স্ক্রিনের স্ক্রিনপ্যাডপ্লাস ডিসপ্লে।

আসুসের সাথে যুক্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন তামিম ইকবাল। তিনি জেনবুক ডুয়ো ক্যাম্পেইনে আসুস ও তার সোশাল মিডিয়া পেইজে প্রচারণা চালাবেন।

জেনবুক ডুয়ো ১৪: আল্টিমেট মোবাইল প্রোডাক্টিভিটি

জেনবুক ডুয়ো ১৪-তে রয়েছে ইন্টেলের একাদশ প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর, যা ইন্টেলের ইভো প্লাটফর্ম হিসেবে স্বীকৃত। এতে থাকছে ইন্টেলের আইরিশ এক্সই গ্রাফিক্স ও ১৬ জিবি র‍্যাম। ১৪ ইঞ্চির মূল ডিসপ্লের সাথে এতে থাকছে ১২ দশমিক ৬ ইঞ্চির ২য় স্ক্রিন, দুটোই টাচ সমর্থিত। ল্যাপটপটিতে রয়েছে আলট্রা-ফাস্ট পিসিআইই ৩.০ এক্স৪ ৫১২ জিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ সুবিধা।

জেনবুক ডুয়ো ১৪ ডিভাইসে রয়েছে আসুসের নিজস্ব প্রযুক্তি যা একাদশ প্রজন্মের ইন্টেল প্রসেসরে দেবে অধিক পারফরম্যান্স। পারফরম্যান্স মোড ব্যবহার করে ব্যবহারকারীরা সমমানের ল্যাপটপের থেকে এতে ৪০ শতাংশ পর্যন্ত কর্মক্ষমতা বেশি পাবেন। এতে ইন্টেল আইরিশ এক্সই গ্রাফিক দেয়ায় ভিজ্যুয়াল ও মাল্টিটাস্কিং, ছবি সম্পাদনা, ক্যাজুয়াল ভিডিও এডিটিংসহ বিভিন্ন টাস্ক সহজেই এবং সাবলীল ভাবে করা যাবে।

ল্যাপটপটি ঠাণ্ডা রাখতে দেয়া হয়েছে অ্যাডভান্সড থার্মাল কুলিং সিস্টেম। আর দেয়া হয়েছে ৩ মিলিমিটার পাতলা চেসিস। যা এর কুলিং দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও থান্ডারবোল্ট সমর্থন থাকায় এতে ৮কে মনিটর, কিংবা ২ টি ৪কে মনিটর একত্রে সংযোগ করা যাবে। ল্যাপটপটিতে সাথে দেয়া থাকচবে আসুস পেন (স্টাইলাস)।

স্ক্রিনপ্যাড প্লাস ডিসপ্লে (বিল্ট-ইন সেকেন্ডারি ডিসপ্লে)

ল্যাপটপটির মূল আকর্ষণ এর ফুল-ওয়াইড সেকেন্ডারি টাচ-স্ক্রিন ডিসপ্লে যার রেজুলেশন ৩৮৪০*১১০০ পিক্সেল ও উজ্জ্বলতা ৪০০ নিট। আর এটি উপরের দিকে বাড়ানো যাবে ৭ ডিগ্রি পর্যন্ত। চারপাশের ফ্রেমলেস ন্যানো-এজ ডিসপ্লেতে এর ব্যবহারকারী তার নিজের ইচ্ছে মত নিজের প্রয়োজনীয় কাজ সাজিয়ে নিতে পারবেন। এছাড়া এর দুটি স্ক্রিন-ই সর্বোচ্চ ৪০৯৬ প্রেশার লেভেল সাপোর্ট করে।

স্ক্রিনপ্যাড প্লান এর কার্যক্ষমতা বাড়াতে ল্যাপটপটিতে দেয়া থাকছে স্ক্রিন এক্সপার্ট ২ সফটওয়্যার, যা স্ক্রিনটিতে আরও বেশি বিল্ট-ইন অ্যাপ ব্যবহারের সুবিধা দেবে। এতে ব্রাশ সাইজ, স্লাইডার এবং স্ক্রল সব কাজ করার ক্ষেত্রেই পৃথক ও সহজ কন্ট্রোল প্যারামিটার প্রদান করবে। এখন কন্ট্রোল প্যানেল থেকে অ্যাডোবি ফটোশপ, লাইটরুম, প্রিমিয়ার ও আফটার ইফেক্টস এবং আরও কম্পিটেবল অ্যাপ ব্যবহারের সুবিধা আনবে।

কবে পাওয়া যাবে, দাম কত

আসুস জেনবুক ডুয়ো ১৪ (ইউএক্স৪৮২)  দেশব্যাপী পাওয়া যাচ্ছে। ল্যাপটপটির বাজার মূল্য ১লাখ৩০হাজারটাকা থেকে শুরু। দেশব্যাপী ল্যাপটপটি পাওয়া যাচ্ছে নিকটস্থ কম্পিউটারমার্কেটে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি