সোমবার, আগস্ট ১০, ২০২৬
30.1 C
Dhaka

নতুন করে ৬০ জন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিলো বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: আজ বুধবার, ২৬ জুন, ২০২৪ বিকাল ৪.০০ ঘটিকায় রাজধানীস্থ এক সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’ এবং ‘বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্রিল্যান্সার টু অন্ত্রপ্রেনারঃ টুগেদার উই গো ফারদার (Freelancer to Entrepreneur: Together, we go further)’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারে ৩ টি ব্যাচ থেকে সনদপত্র লাভ করেছে মোট ৬০ জন ফ্রিল্যান্সার।

বাক্কো নির্বাহী পরিচালক লে: কর্নেল (অব:) মো: মাহতাবুল হক, পিএসসি -এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে এ অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাক্কোর সহ-সভাপতি তানভীর ইব্রাহীম। তিনি তার বক্তব্যে বলেন, “বিজনেস প্রোমোশন কাউন্সিলের সহায়তায় এ বছর সহ পরপর তিনবার অত্যন্ত সফলতার সাথে ফ্রিল্যান্সার হতে উদ্যোক্তা হওয়ার এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করলাম আমরা। ২০২২ সালে ১০টি ব্যাচে ১০৬ জন, ২০২৩ সালে ৬ টি ব্যাচে ৯০ জন, এবং এ বছর ৩ টি ব্যাচে ৬০ জন, সর্বমোট ২৫৬ জন ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ প্রদান করা হয়। সুদীর্ঘ এ যাত্রায় ক্রমান্বয়ে যুক্ত হয়েছে একের পর এক নতুন উদ্যোক্তার নাম, যারা সকলেই একসময় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রতিনিয়ত সেবা দিয়ে গিয়েছেন আন্তর্জাতিক সেবা গ্রহীতাদের, এবং পরবর্তীতে আমাদের এ প্রোগ্রামে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তথ্যপ্রযুক্তির এ দিগন্তবিস্তৃত ক্ষেত্রে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এ বছর যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের মধ্যে থেকেও আমরা আরও অনেক উদ্যোক্তা পাবো বলে আশা রাখছি। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, প্রশিক্ষণ সম্পন্ন করে আজ আপনারা আনুষ্ঠানিক সনদ গ্রহণ করছেন ঠিকই, তবে বাক্কোর সাথে আপনাদের যাত্রা কিন্তু এখানেই শেষ নয়। আপনাদের মতো মেধাবী ফ্রিল্যান্সারদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তায় পরিণত হওয়া এবং পরবর্তীতে ব্যবসায় সম্প্রসারণেও সর্বাত্মক সহযোগিতা মাধ্যমে ভবিষ্যতেও পাশে পাবেন বাক্কোকে”।

এছাড়াও অনুষ্ঠানে প্রদর্শিত একটি ভিডিওবার্তায় সকল প্রশিক্ষণার্থীদের সফলতার সাথে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ এবং বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাক্কো পরিচালক মেহেদী হাসান জুলফিকার, এমরাজিনা টেকনোলজিস -এর প্রতিষ্ঠাতা এমরাজিনা ইসলাম, ভাইজার এক্স লিমিটেড -এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব

এই সপ্তাহের জনপ্রিয়

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

গ্রামীণফোন ও ডেকো ফুডসের কৌশগত পার্টনারশিপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

সর্বশেষ

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট

টেকভিশন২৪ ডেস্ক: এআইচালিত গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো তাদের নতুন...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি