শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
26.6 C
Dhaka

বাংলালিংক-এর সুপারঅ্যাপ এখন দেশের এক নম্বর লাইফস্টাইল অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংক-এর মাইবিএল সুপারঅ্যাপ ৪.৫-স্টার রেটিং নিয়ে গুগল প্লে স্টোরে লাইফস্টাইল বিভাগে এখন দেশের এক নম্বর অ্যাপ। এটি দেশের একমাত্র টেলকো সুপার অ্যাপ হিসেবেও পরিচিত।  

এই সাফল্যের পেছনে রয়েছে মাইবিএল অ্যাপের সিক্স-সি সুপার অ্যাপ কৌশল, যেটি তৈরি করা হয়েছে বাংলাদেশের গ্রাহকদের ক্রমবর্ধমান ডিজিটাল চাহিদা মেটানোর লক্ষ্যে।  

কানেক্ট, কন্টেন্ট, কেয়ার, কমার্স, কোর্স ও কমিউনিটি সমন্বিত সিক্স-সি কৌশল গ্রহণের মাধ্যমে মাইবিএল সুপারঅ্যাপ সকল গ্রাহকদের ডিজিটাল জীবনযাপনের অভিজ্ঞতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে, যা মাইবিএল সুপারঅ্যাপকে দেশের প্রধান লাইফস্টাইল অ্যাপে পরিণত করেছে।  

বিনোদন, সঙ্গীত, গেমিং, শিক্ষা, টিকিট বুকিং এবং নির্বিঘ্ন ইউটিলিটি বিল পেমেন্টসহ বিস্তৃত ডিজিটাল সেবা প্রদান করে থাকে মাইবিএল। সময়ের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের বৈচিত্র্যপূর্ণ ডিজিটাল চাহিদা পূরণ ও গ্রাহকদের জীবনযাপনকে আরও সহজ করছে মাইবিএল। সর্বোপরি উদ্ভাবনী ডিজিটাল সেবা ও নিরবচ্ছিন্ন সংযোগের মাধ্যমে দেশের ডিজিটালাইজেশনে নেতৃত্ব দিয়ে চলেছে বাংলালিংক-এর এই সুপার অ্যাপ।    

এই বছরের মার্চ পর্যন্ত এক বছরে মাইবিএল সুপারঅ্যাপ ২৯.৫% প্রবৃদ্ধি অর্জন করেছে। এই সময়ের মধ্যে, মোট ২.৭ মিলিয়ন মাইবিএল ব্যবহারকারী অ্যাপটির সংগ্রহে থাকা এক লক্ষেরও অধিক বাংলা গান উপভোগ করেছেন, ১.৪ মিলিয়ন ব্যবহারকারী ই-স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন এবং এক মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী অনলাইন কোর্সে অংশ নিয়েছেন।     

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “বাংলালিংকে, সকল উদ্ভাবনী ডিজিটাল সেবার উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় গ্রাহকদের। গুগল প্লে স্টোর-এ মাইবিএল সুপারঅ্যাপ-এর ৪.৫-স্টার রেটিং অর্জন গ্রাহকদের জন্য বিনোদন থেকে শুরু করে শিক্ষা, ডাক্তারের পরামর্শ ও বিল পেমেন্টেসহ সর্বোত্তম ডিজিটাল সেবাগুলো প্রদানে আমাদের একনিষ্ঠ প্রতিশ্রুতিকেই প্রতিফলিত করে। আমরা গ্রাহকদের দৈনন্দিন জীবনের বৈচিত্রময় চাহিদাগুলো পূরণ করা লক্ষ্যে প্রতিনিয়ত অ্যাপটিকে উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই রেটিং অর্জন ও বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলালিংক টিম।”

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি