সোমবার, জুলাই ২৭, ২০২৬
30.8 C
Dhaka

নগদ-এ গোল করে জিতে নিন স্মার্ট টেলিভিশন

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে শুরু করেছে ‘নগদ-এ গোল’ কুইজ প্রতিযোগিতা। নগদ সেবাকেন্দ্রে গিয়ে নির্দিষ্ট পরিমাণ ক্যাশ ইন করে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিযোগীরা পাবেন নিশ্চিত উপহার এবং পাবেন আকর্ষণীয় একাধিক টেলিভিশন পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

নগদ-এর এই কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে চাইলে সারা দেশে অবস্থিত ৪৬টি সেবা কেন্দ্রের যেকোনো একটিতে গিয়ে নগদ অ্যাকাউন্টে ক্যাশ ইন করতে হবে। ২০২২ টাকা ক্যাশ ইন করলে তাৎক্ষণিক উপহার হিসেবে পাবেন একটি চাবির রিং ও একটি মগ। ৫০০ টাকা ক্যাশ ইন করলে পাবেন একটি চাবির রিং। আর এই দুই ক্যাশ ইন -এর যেকোনো একটি করলেই পাবেন একটি কুইজ কার্ড।

এই কুইজ কার্ডে প্রতিযোগী নিজের নাম,নগদ অ্যাকাউন্ট নম্বর ও সঠিক উত্তর লিখে জমা দেবেন। আর এভাবে জমা হওয়া কার্ডগুলোর ভেতর থেকে প্রতিযোগিতা শেষে বেছে নেওয়া হবে তিন বিজয়ীকে। প্রথম বিজয়ী পাবেন একটি ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি। দ্বিতীয় বিজয়ী পাবেন একটি ৪০ ইঞ্চি এলইডি টিভি। আর তৃতীয় বিজয়ী পাবেন একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি।

গত ২৭ নভেম্বর সারাদেশে একসাথে শুরু হয়েছে ‘নগদ-এ গোল’ কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে একজন নগদ গ্রাহক একবারই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাশ ইন করে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। প্রতিযোগিতা চলা অবস্থায় সংশ্লিষ্ট সেবা কেন্দ্রে উপহার ও কুইজ কার্ডের মজুদ থাকা সাপেক্ষে যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতা শেষে তাদেরই বিজয়ী হিসেবে বেছে নেওয়া হবে, যাদের সক্রিয় নগদ অ্যাকাউন্ট থাকবে। মেগা পুরষ্কার বিজয়ীর নগদ অ্যাকাউন্ট, লেনদেন বিবরণ এবং জাতীয় পরিচয়পত্র পুরস্কার প্রদানের সময় যাচাই করা হবে।

মনে রাখতে হবে, কোনো প্রতিযোগিতা বা কোনো কাজের জন্য নগদ কর্তৃপক্ষ গ্রাহকের কাছে তার পিন বা ওটিপি জানতে চাইবে না। কেবলমাত্র নগদ হটলাইন নম্বর থেকে প্রতিযোগিতার বিষয়ে অংশগ্রহণকারীর সাথে যোগাযোগ করা হতে পারে। কোনো তৃতীয় পক্ষের কাছে নিজের তথ্য শেয়ার না করার জন্য নগদ কর্তৃপক্ষ অনুরোধ করেছে।

‘নগদ-এ গোল’ প্রতিযোগিতা আয়োজন সম্পর্কে বলতে গিয়ে নগদ-এর চিফ সেলস অফিসার শিহাব উদ্দিন চৌধুরী বলেন, ‘নগদ সবসময় গ্রাহকের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে চায়। সারা পৃথিবী এখন বিশ্বকাপ নিয়ে উৎসবের আমেজে আছে। এই সময়ে আমরাও গ্রাহকদের হাতে কিছু শুভেচ্ছা উপহার এবং তিনটি গ্র্যান্ড পুরস্কার তুলে দিতে চেয়েছি। নগদ তার সব গ্রাহককে একটি পরিবারের সদস্য মনে করে। সেই মনে করা থেকেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।’

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সেমিকন্ডাক্টর হতে পারে অর্থনীতির পরবর্তী চালিকা শক্তি: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি