শনিবার, জুন ১৩, ২০২৬
30.4 C
Dhaka

‘নগদ’ লাভ ক্যালকুলেটরে বুঝে নিন আপনার লাভের হিসাব 

টেকভিশন২৪ ডেস্ক: ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ নিয়ে এলো লাভ ক্যালকুলেটর। ‘নগদ’ গ্রাহক অথবা যার ‘নগদ’ অ্যাকাউন্ট নেই, যে কেউই লাভ ক্যালকুলেটরের মাধ্যমে অন্যান্য অপারেটরের তুলনায় ‘নগদ’ ব্যবহার করে লাভের হিসাব করতে পারবেন।

সম্প্রতি ‘নগদ’-এর ওয়েবসাইটে লাভ ক্যালকুলেটর সংযুক্ত করা হয়। যেখানে একজন ব্যক্তি কয়েকটি ধাপ অনুসরণ করে বাৎসরিক ‘নগদ’ ব্যবহারে কত লাভ হয় তা হিসাব করতে পারবেন। সেন্ড মানি, মোবাইল রিচার্জ অথবা ক্যাশ আউটসহ যে লেনদেনই হোক না কেন, গ্রাহক ‘নগদ’ ব্যবহারে বেশি লাভ পেয়ে থাকেন। ক্যালকুলেটরে গ্রাহক তার মাসিক লেনদেনের তথ্য দিলে পুরো এক বছরে কত বেশি লাভ হবে, তা দেখিয়ে দেয়। ‘নগদ’-এর প্রদেয় সার্ভিস এবং অফারের ভিত্তিতে এই লাভের হিসাব করা হয়েছে। 

ক্যাম্পেইনটি শুরু হওয়ার তারিখ থেকে পরবর্তী ৩০ দিন পর্যন্ত পুরস্কার পাওয়া যাবে। লাভ ক্যালকুলেটরে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতি মিনিটের প্রথমজন ১০ টাকা পুরস্কার হিসেবে পাবেন, যা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে গ্রাহকের নম্বরে চলে যাবে। যদি কারও ‘নগদ’ অ্যাকাউন্ট না থাকে, তাহলে অ্যাকাউন্ট খোলার পর তিনি পুরস্কার গ্রহণ করতে পারবেন। একজন অংশগ্রহণকারী মাসে একবারই পুরস্কার জিততে পারবেন।

এ বিষয়ে ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘লাভ ক্যালকুলেটরের মাধ্যমে মানুষ খুব সহজেই দেখতে পারবে ‘নগদ’ ব্যবহারে ঠিক কতটুকু লাভ বেশি হচ্ছে। এমনিতেও সাড়ে পাঁচ কোটি মানুষ দেশি ‘নগদ’-এর ওপর আস্থা রেখেছেন, সেই আস্থার সঙ্গে তুলনামূলকভাবে ‘নগদ’-এ লাভের হিসাবটি সবার জানা থাকলে মানুষ লেনদেনে আরও আগ্রহী হবে।’

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে ‘নগদ’-এর হটলাইন ১৬১৬৭ নম্বরে ফোন করে অথবা ভেরিফায়েড ফেসবুক পেইজে বিস্তারিত জানতে পারবেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি