মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
31.7 C
Dhaka

‘ নগদ ’ পেমেন্টে দেশি-বিদেশি পণ্যে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক:  ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘ নগদ ’-এর মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে বিশেষ ক্যাশব্যাক সুবিধা দিয়ে বাজারে যাত্রা করল ই-কমার্স প্ল্যাটফর্ম বিডি হট ডিলস (https://www.bdhotdeals.com)। এক্সক্লুসিভ এই অফারে নগদ-এর মাধ্যমে দেশ-বিদেশের পণ্য বুকিং করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পেতে পারেন গ্রাহক।

রাজধানীর বনানীতে গতকাল বৃহস্পতিবার বিডি হট ডিলস–এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় বিডি হট ডিলস-এর চেয়ারম্যান নজমুল সায়াদাত ও ‘নগদ’-এর চিফ সেলস অফিসার মো. শিহাব উদ্দিন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় ‘নগদ’-এর প্রধান বিপণন কর্মকর্তা শেখ আমিনুর রহমান বলেন, মানুষের জীবনে ডিজিটাল সেবা নিশ্চিত করার প্রধান হাতিয়ার হলো তার কেনাকাটা ও লেনদেনকে ডিজিটাল করে দেওয়া। ‘নগদ’ সব সময়ই গ্রাহকদের জন্য সাশ্রয়ী ও নিরাপদ লেনদেন নিশ্চিত করে এরই মধ্যে দেশের শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

বর্তমানে সময়ে গ্রাহকেরা মূলত বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে অফার বা মূল্য ছাড় দেখে পণ্য কিনতে পছন্দ করে। অসংখ্য সাইটে ঘুরে পছন্দমতো ছাড়ে পণ্য কেনার ভোগান্তি দূর করতে সকল অফার এক পোর্টালে নিয়ে এসেছে বিডি হট ডিলস। বিডি হট ডিলসই বিশ্বের প্রথম অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে একজন ক্রেতা তার পছন্দের পণ্যের ওপর চলমান সকল অফার একসঙ্গে পাবেন এক জায়গায়। শুধু বাংলাদেশই নয়, দেশের পাশাপাশি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের চলমান সেরা অফারগুলোও একই সময়ে মিলবে বিডি হট ডিলসের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে।

ফ্যাশন, গেজেট, ফুড, বিউটি এন্ড স্পা, ফিটনেস, রিসোর্ট বুকিং, কিচেন এপ্লায়েন্স, হোম এপ্লায়েন্স থেকে শুরু করে ইলেকট্রনিক্স থেকে লাইফস্টাইলেইর প্রয়োজনীয় সকল পণ্যের সেরা অফারগুলো একসঙ্গে এখন পাওয়া যাবে প্ল্যাটফর্মটিতে।

অর্ডারের সময় মাত্র ২০ শতাংশ পেমেন্ট করে কোনো রকম ঝামেলা ছাড়াই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে ২৫ দিনে বিডি হট ডিলস-এর মাধ্যমে পণ্য আনা যাবে। পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহক যে ২০ শতাংশ বুকিং মানি হিসেবে দেবেন, সেটি বাংলাদেশ সরকার কর্তৃক ডিজিটাল প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট নির্দেশনার অধীনে, যা ক্রেতার পেমেন্ট নিশ্চয়তা নিশ্চিত করবে। সেক্ষেত্রে বাকি ৮০ শতাংশ পেমেন্ট হবে পণ্য ডেলিভারির সময়। পুরো পেমেন্ট ‘নগদ’-এর মাধ্যমে করলে গ্রাহক ১০ শতাংশ হারে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

সর্বশেষ

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি