শনিবার, জানুয়ারি ২৪, ২০২৬
19 C
Dhaka

নগদ এর পাশে মাশরাফি

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা “নগদ” দেশের মানুষের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। দেশের জন্য এমন উদ্যোগের প্রশংসা করে “নগদ”-এর সাথে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। 

করোনা ভাইরাস বিশ্বব্যাপী একটি আতঙ্কের নাম। বাংলাদেশও এই সমস্যার সম্মুখীন। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবা “নগদ” দেশের এমন সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তার বিজ্ঞাপন বাজেট কমিয়ে এনে সেই টাকা লেনদেন খরচ কমানোর কাজে ব্যবহার করছে। পাশাপাশি “নগদ”-এ প্রথম ১০০০ টাকা ক্যাশ আউটে চার্জ না নেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের সেটেলমেন্ট চার্জ শূন্য করার মতো উদ্যোগও নেওয়া হয়েছে। এ ছাড়া দেশের ৪৯২টি উপজেলায় অসহায় মানুষদের মধ্যে খাবার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে বিতরণ করছেন ডাক বিভাগ ও “নগদ”-এর কর্মীরা। আর “নগদ” এই উদ্যোগের নাম দিয়েছে, “মানুষ বাঁচলে, দেশ বাঁচবে”।

এই খবর জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ার পর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলোয়াড় মাশরাফি বিন মুর্তজা একটি সেলফি ভিডিওর মাধ্যমে “নগদ”-এর এই উদ্যোগের প্রশংসা করেন। ভিডিওতে তিনি বলেন, দেশের এই পরিস্থিতিতে অনেক টেনশন কাজ করে। কিন্তু কোনো কোনো নিউজ মনটা অনেক ভালো করে দেয়। যেমন আজ সকালে পেপারে দেখলাম “নগদ” তাদের বিজ্ঞাপনের খরচ কমিয়ে এই টাকা দেশের কল্যাণে খরচ করবে। তারমানে “নগদ” শুধু ব্যবসার দিকটা চিন্তা না করে এই সংকটকালে দেশের মানুষের কথা চিন্তা করছে। “নগদ” একটি সরকারি প্রতিষ্ঠান, তার অর্থ হচ্ছে এর মালিক আমি, আপনি, সবাই। তাই আসুন আমরা “নগদ”-এর মতো করে যে যার অবস্থান থেকে এগিয়ে আসি। “নগদ”-এর মতো করেই বলি, “মানুষ বাঁচলে দেশ বাঁচবে”। তাই “নগদ”-এর এই সিদ্ধান্তকে আমরা স্যালুট জানাই। 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়কের সেলফি ভিডিও দেখার পর “নগদ”-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক তাঁর সাথে যোগাযোগ করেন এবং তাঁকে ধন্যবাদ জানান। এ সময় তাঁরা দেশের স্বল্প আয়ের জনসাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক লেনদেনকে কীভাবে আরও সহজ করা যায়, তা নিয়ে আলোচনা করেন।

পরে “নগদ”-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, আশা করা যায় আমাদের প্রিয় মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসেবে রাষ্ট্রীয় সেবা “নগদ”-এর সাথে থাকবেন এবং আমরা একসাথে  বাংলাদেশের সাধারণ জনগণের কল্যাণে আরও কিছু কার্যক্রম নিয়ে উপস্থিত হতে পারব। 

টেকইকম ডেক্স 

এই সপ্তাহের জনপ্রিয়

নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারের ধরন দ্রুত বদলে যাচ্ছে। কাজ,...

টেকনোর মেগাপ্যাড এসই উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল এআই নির্ভর ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো...

যাত্রা শুরু করলো মিলিয়ন এক্স বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে পিছিয়ে...

তরুণ উদ্যোক্তাদের আইটি পার্কে অফিস সাথে ফ্রি ইন্টারনেট: তারেক রহমান

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও প্রযুক্তি খাতের বিকাশে...

উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে অপো...

সর্বশেষ

চতুর্থবারের মতো টিএমজিবি সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

তরুণ উদ্যোক্তাদের আইটি পার্কে অফিস সাথে ফ্রি ইন্টারনেট: তারেক রহমান

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও প্রযুক্তি খাতের বিকাশে...

বিশ্বে প্রথম ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসরে স্মার্টফোন আনছে ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: নতুন একটি রেকর্ডের পাতায় নাম লেখালো তরুণদের...

এসওসি গঠনে হাইব্রিড মডেলকে বেছে নিচ্ছে অধিকাংশ প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: সাইবার হুমকির জটিলতা বাড়তে থাকায় সিকিউরিটি অপারেশনস...

এয়ারটেলের গেমিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর এওয়ান ইস্পোর্টস

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সফল পাবজি মোবাইল গেমিং দল এওয়ান...

ইউআইটিএস ও রবি বিডি-অ্যাপসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি