বুধবার, জুন ১০, ২০২৬
26.9 C
Dhaka

দেশে চালু হলো টিকটকের বিজ্ঞাপন সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: দেশে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞাপন সুবিধা চালু করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। আর তাদের সেলস পার্টনার হিসাবে নির্বাচিত করা হয়েছে ডিজিটাল বিজ্ঞাপনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যালেফকে (সাবেক এইচটিটিপুল)। ১২ মে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে টিকটক।

এই স্ট্রাটেজিক পার্টনারশিপের ফলে দেশের ব্র্যান্ড এবং ব্যবসাগুলো তাদের বিজ্ঞাপনের জন্য টিকটক প্ল্যাটফর্মের ইউজারদের সাথে যুক্ত হতে পারবে। এছাড়া, বিজ্ঞাপন সমাধানগুলো আরও সুনির্দিষ্টভাবে দেয়ার জন্য অ্যালেফ প্রতিষ্ঠানটি টিকটক প্ল্যাটফর্মের বিজ্ঞাপন টুলসগুলোতেও অ্যাক্সেস পাবে। এখন বিশ্বজুড়ে টিকটকের ব্যবহারকারী ১ বিলিয়নেরও বেশি। বাংলাদেশেও প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এই বিশাল পরিসরের ইউজারদের সাথে ব্র্যান্ডগুলোকে কাজ করার সুযোগ করে দিতে এই পার্টনারশিপ।

অ্যালেফ প্রতিষ্ঠানটির পার্টনার ও চীফ অপারেটিং অফিসার ইগ্নাশিও ভিদাগিউরেন বলেন, বাংলাদেশের বিজ্ঞাপনদাতা, এজেন্সি এবং ছোট-মাঝারি প্রতিষ্ঠানগুলোকে টিকটক প্ল্যাটফর্মের সাথে সংযুক্ত করাই আমাদের সেলস পার্টনারশিপের উদ্দেশ্য। আমাদের মূল লক্ষ্য ‘সকলের জন্য ডিজিটাল বিজ্ঞাপন’। এটি শুধুমাত্র শিক্ষা, তথ্য এবং স্থানীয়দের সহায়তার ভিত্তিতেই সম্ভব।

পাকিস্তান এবং বাংলাদেশের টিকটকের গ্লোবাল বিজনেস সলিউশন বিভাগের পার্টনারশিপ ম্যানেজার ফাইজা জাফর বলেন, টিকটকের সেলস পার্টনার হিসাবে অ্যালেফকে বাংলাদেশে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের বিজ্ঞাপনদাতারা এখন নতুন ধরণের ডিজিটাল বিজ্ঞাপন ফরম্যাট ব্যবহার করতে পারবেন। এই পরিষেবাটি দ্রুততর হওয়ায় তা সুবিধাজনকও হবে যা অন্য প্ল্যাটফর্মগুলোতে এখনও নেই।

চলতি বছরের শুরুর দিকে টিকটকের এই পার্টনারশিপ কার্যকর হয়েছে। এই উদ্যোগটি বাংলাদেশে অ্যালেফের জন্য একটি বড় মাইলফলক। একই সঙ্গে দেশের বিজ্ঞাপনদাতাদের জন্যও ডিজিটাল মার্কেটিং করার এটি একটি নতুন সুযোগ তৈরি করবে। সূত্র ইনডিপেনডেন্ট

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

সর্বশেষ

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি