শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
29 C
Dhaka

দেশজুড়ে নেটওয়ার্ক সংযোগ সম্প্রসারণে ইডটকো ও বাংলালিংকের চুক্তি সই

টেকভিশন২৪ ডেস্ক : দেশে মোবাইল নেটওয়ার্ক সংযোগকে আরও শক্তিশালী করতে শীর্ষস্থানীয় সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান ইডটকো বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে অন্যতম শীর্ষস্থানীয় টেলি-অপারেটর কোম্পানি বাংলালিংক। দেশে পরবর্তী-প্রজন্মের টেলি-অবকাঠামো সুবিধা গড়ে তোলাই এই চুক্তির লক্ষ্য, যার মাধ্যমে ক্রমবর্ধমান সংযোগ চাহিদা মেটানোও সম্ভব হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন এবং বাংলালিংকের অ্যাক্টিং চিফ টেকনোলজি অফিসার হাসনাত রেজা মাহবুব আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বমানের টেলিযোগাযোগ অবকাঠামো সেবা, অত্যাধুনিক প্রযুক্তি সমাধান এবং নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করার যে প্রতিশ্রুতি ইডটকোর রয়েছে, এই চুক্তিটি তারই প্রতিফলন। চুক্তিটির ফলে দেশের টাওয়ার শিল্পে শেয়ারিংয়ের ভিত্তিতে আরও সাশ্রয়ী ও শক্তিশালী টেলি-অবকাঠামো গড়ে উঠবে, যা নির্বিঘ্ন ও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করবে।

সবার জন্য উচ্চ গতিসম্পন্ন নেটওয়ার্ক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে ইডটকো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রিকি স্টেইন বলেন, ”আমাদের সকল প্রচেষ্টার মূলেই রয়েছে উন্নত নেটওয়ার্ক সংযোগ  এই কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলালিংককে অংশীদার হিসেবে পাওয়াটা ইডটকোর জন্য অবশ্যই আনন্দের। দেশজুড়ে গ্রাহকদের জন্য টেকসই মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ নিশ্চিত করার লক্ষ্যেই আমরা যথাযথ উপায়ে অবকাঠামো ভাগাভাগি করতে চাই, যা জাতি গঠনে আমাদের দেয়া প্রতিশ্রুতি পূরণেরই অংশ। একই সাথে সংযোগ ও সক্ষমতা ব্যবস্থা জোরদারের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল খাতে প্রবৃদ্ধি অর্জনকে ত্বরান্বিত করতে আমরা বিনিয়োগ অব্যাহত রাখব। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাই।”

অনুষ্ঠানে দেশের টেলিযোগাযোগ শিল্পের প্রবৃদ্ধি নিশ্চিতে অব্যাহত প্রচেষ্টা ও নির্দেশনার জন্য ইডটকো বাংলাদেশ এবং বাংলালিংক উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে ধন্যবাদ প্রদান করা হয়।

 

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

উল্কাসেমি’র আয়োজনে রেকর্ড ১০৬টি দলের অংশগ্রহণে ‘ভিএলএসআইথন ৩.০

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হলো দেশের সবচেয়ে বড় ভিএলএসআই প্রতিযোগিতা...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি