বুধবার, জুলাই ২৯, ২০২৬
27.7 C
Dhaka

গ্লোবাল সিএসআর অ্যাওয়ার্ড পেলেন বিকাশ সিইও  

টেকভিশন২৪: কোভিড দুর্যোগকালীন সময়ে দেশের মানুষের কল্যাণে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে “বেস্ট ই-ক্যাশ/মানি অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড” পেয়েছেন দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) কামাল কাদীর।

গতকাল (১৩ ফেব্রুয়ারি ২০২১) রাজধানীর একটি হোটেলে “গ্লোবাল বিজনেস সিএসআর অ্যাওয়ার্ড-২০২১” অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়। 

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো: তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুরাদ হাসান, বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ডা. শাহজাহান মাহমুদ।

করোনাকালীন সময়ে দেশের মানুষের আর্থিক লেনদেন স্বাভাবিক রাখতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা সহ নানা সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচী গ্রহণ করে বিকাশ।

করোনা চিকিৎসায় দেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ৩০টি হাই-ফ্লো অক্সিজেন ভেন্টিলেটর দেয় বিকাশ। পাশাপাশি বারডেমের সহযোগী ডায়বেটিক হাসপাতাল (বিআইএসইচএস জেনারেল হাসপাতাল)-এ অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করে দেয়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি