সোমবার, অক্টোবর ৫, ২০২৬
33.4 C
Dhaka

দুর্নীতি প্রতিরোধে সকল সেবা ডিজিটাইজেশন করছে সরকার

টেকভিশন২৪ ডেস্ক: রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে সকল বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও স্টার্ট-আপদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধে সচতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মোখতার আহমেদ।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবরের কাগজ পত্রিকার রাজশাহীর ব্যুরো প্রধান এনায়েত করিম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনায় বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক মো. মোখতার আহমেদ বলেন, দুর্নীতি প্রতিরোধে সরকার সকল সেবা ডিজিটাইজেশন করছে।

ফলে বর্তমানে তথ্য অধিকার আইনের আওতায় যে কোনো তথ্য জনগণ জানতে পারে। এছাড়া জি আর এস বা অভিযোগ প্রতিকার ব্যবস্থার মাধ্যমে সরকারি যে কোনো সেবা নিয়ে অভিযোগ থাকলে অনলাইনে দাখিল করা যায়। এর মাধ্যমে সংক্ষুব্ধ ব্যক্তি দ্রুত প্রতিকার পাবেন বলে আমরা আশা করি।

আলোচকের দৈনিক খবরের কাগজ এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার রাজশাহীর ব্যুরো প্রধান এনায়েত করিম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় শুরুর পর থেকে প্রযুক্তি ব্যবহারের ফলে সময়, অর্থ-দুর্নীতি সবই কমে এসেছে৷ আগে কিছু করতে হলে মানুষকে শারীরিকভাবে সেখানে উপস্থিত হতে হতো৷ এখন অটোমেশনের ফলে শারীরিক উপস্থিতি যেমন কমছে, তেমনি দুর্নীতিও কমছে৷ এক্ষেত্রে শুধু রাষ্ট্র পরিচালনায় নয়, প্রতিটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা খুবই জরুরি। তাই সমাজের সকল স্তরে প্রযুক্তির ব্যবহার অবশ্যক হয়েছে৷

এক্ষেত্রে রাজশাহীতে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক রাজশাহীবাসীর জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সেমিনারে রাজশাহী হাই-টেক পার্কের বিভিন্ন বিনিয়োগকারী এবং স্টার্ট-আপ উপস্থিত ছিলেন। সেমিনারের শেষে উন্মুক্ত আলোচনায় পার্কের টেনেন্ট এবং স্টার্ট-আপগণ বিভিন্ন মতামত এবং পরামর্শ প্রদান করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

সর্বশেষ

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

মিটিং থেকে ফোনকল—সবকিছু রেকর্ড করে এআই-তে নোট বানাবে BOYA Notra

টেকভিশন২৪ ডেস্ক: আপনার দৈনন্দিন মিটিং, ফোনকল, ইন্টারভিউ কিংবা লেকচারের...

ওপেনএআইয়ের ‘সিলেক্ট পার্টনার’ হলো রাইজআপ ল্যাবস

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতিষ্ঠান ওপেনএআইয়ের (OpenAI)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি