শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
32.5 C
Dhaka

ইংল্যান্ডে স্কুলে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ

টেকভিশন২৪ ডেস্ক: স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করছে ইংল্যান্ড। শ্রেণিকক্ষে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে দেশটির স্কুলগুলোর জন্য একটি নির্দেশিকা প্রণয়ন করেছে ব্রিটিশ সরকার। খবর বিবিসি ও সময়নিউজ।

ব্রিটিশ সরকার বলেছে, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে এবং আচরণ উন্নত করার পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

নির্দেশিকায় বলা হয়েছে, ইংল্যান্ডের স্কুলগুলোতে মোবাইল ফোনের ব্যবহার বন্ধ রাখতে হবে। অনেক স্কুল এরই মধ্যে ফোন নিষিদ্ধ করেছে।

সরকার বলছে, এ পরিবর্তন একটি সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি নিশ্চিত করবে। স্কুলগুলোতে শিক্ষার্থীরা তাদের ফোন কাছে রাখার অনুমতি পাবে, তবে সেক্ষেত্রে থাকবে কঠোর শর্ত যে, তারা দিনের বেলায় কখনই তা ব্যবহার করতে পারবে না।

দেশটির শিক্ষাসচিব গিলিয়ান কিগান বিবিসি ব্রেকফার্স্টকে বলেছেন, ‘স্কুল চলাকালীন আমাদের স্কুলগুলোতে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না — সামাজিক এ নিয়মটি চালু করার জন্যই এ নির্দেশিকা দেয়া হয়েছে।

গিলিয়ান কিগান বলেন, এ নীতিতে বর্তমানে একটি মিশ্র চিত্র রয়েছে; কিছু স্কুল বিরতির সময় মোবাইল ব্যবহারের অনুমতি দেয় এবং অন্যদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।

তবে এ বিষয়ে আইন আনবেন কি-না সে বিষয়ে কিগান বলেন, নির্দেশনাটি  কাজ না করলে সে জন্যে আরও কী করা দরকার তা বিবেচনা করবে সরকার।

তবে অ্যাসোসিয়েশন অব স্কুল অ্যান্ড কলেজ লিডারস (এএসসিএল) ইউনিয়ন বলেছে যে, নতুন নির্দেশিকাটির কোনও স্পষ্ট প্রভাব ফেলবে বলে তারা মনে করেন না। তবে এরই মধ্যে বেশিরভাগ স্কুল দিনে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে বা শুধুমাত্র সীমিত এবং নির্দিষ্ট পরিস্থিতিতে তাদের ব্যবহারের অনুমতি দেয়া হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি