শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
30 C
Dhaka

তথ্যে আস্থায় ভূমিকা রাখতে পারে ডেটাফুল: পরিকল্পনামন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডেটার বিশ্বাসযোগ্যতা, হস্তান্তরযোগ্যতা, বিভ্রান্তি দূরীকরণ ও অবাধ ব্যবহার নিশ্চিতে ভূমিকা রাখবে ডেটাফুল। পাশাপাশি সরকারি বেসরকারি বিভিন্ন ডেটা সহজে পাবার ক্ষেত্রে জনগণের জটিলতা নিরসন করবে। 

চাওয়া-মাত্র-ব্যবহারপোযোগী বাংলাদেশি উন্মুক্ত ডেটার ওয়েব প্ল্যাফর্ম ডেটাফুলের উদ্বোধনে এ আশা প্রকাশ করেছেন অতিথিরা। শনিবার বিকাল ৪টায় অনলাইন প্ল্যাটফর্মে জুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বর্তমান যুগ তথ্যের যুগ- এ কথা স্মরণ করিয়ে দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, “তথ্যের সঠিক উপস্থাপন বিভ্রান্তি দূর করে। তথ্যর সঠিক ব্যবহার নিশ্চিত করা দরকার।” “তথ্যর অবাধ ব্যবহার নিশ্চিত করে আস্থার জায়গা তৈরি করতে হবে, যা নিশ্চিতে ডেটাফুল ভূমিকা রাখতে পারবে,” যোগ করেন মন্ত্রী।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক মহাপরিচালক কৃষ্ণা গায়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক।

তিনি বলেন, “ডেটাফুলের শুরু থেকেই পাশে ছিলাম। সৃজনশীলতা, চিন্তাচেতনার বিকাশে বিভিন্ন ধরনের ডেটার প্রয়োজন রয়েছে। ডেটা দেশের সম্পদ। ডেটা হচ্ছে পরিকল্পনার কাঁচামাল। ডেটাফুলের এই তথ্য সরকারকে সহায়তা করবে।” পরিসংখ্যান ব্যুরোর সাবেক মহাপরিচালক কৃষ্ণা গায়েন বলেন, “পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন তথ্য জনগনের কাছে পৌঁছাতে ডেটাফুল ভূমিকা রাখবে।

ডেটা সংস্কৃতি আমাদের মাঝে তেমনভাবে গড়ে ওঠেনি। ডেটার বিভ্রান্তি দূর করে জনগণের কাছে সঠিক তথ্য প্রদান করতে পারলেই ডেটফুলের লক্ষ্য সার্থক হবে।”

ডেটাফুলের উদ্যোক্তা পলাশ দত্ত বলেন, “ডেটাফুলের মূল লক্ষ্য হল সরকারি বিভিন্ন ডেটার হস্তান্তরযোগ্যতা তৈরি করা। যা বিভিন্ন গবেষণা ও সিধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজে আসবে।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশফাকুর রহমান।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি