বুধবার, অক্টোবর ৭, ২০২৬
29.8 C
Dhaka

করোনা উপসর্গে মৃত্যু নিয়ে ডেটা ভিজ্যুয়াল চালু করেছে ডেটাফুল

বাংলাদেশে করোনাভাইরাসের উপসর্গে মৃত্যুর পরিসংখ্যান নিয়ে একটি ডেটা ভিজ্যুয়াল তৈরি করেছে ডেটাভিত্তিক কনটেন্ট পোর্টাল ডেটাফুল।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ বাংলাদেশের সংখ্যার মানচিত্রায়ণ শিরোনামের এই ভিজ্যুয়ালটিতে দেশের ৬৪ জেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃতের একটি চিত্র প্রকাশ করা হয়েছে। এর জন্য দেশের আটটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে প্রয়োজনীয় তথ্য নেয়া হয়েছে।

শুক্রবার সকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এটি উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বেনজির আহমেদ, ভাইরোলজিস্ট ডা. নজরুল ইসলাম, সাংবাদিক শাহরিয়ার করিম ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার যুগ্ম সম্পাদক গাজী নাসিরুদ্দিন আহমেদ ।

অধ্যাপক আরেফিন বলেন, সংখ্যা হলো আজকের দিনের বড় শক্তি। সঠিক তথ্য উপাত্ত থাকলে সরকার ও সংশ্লিষ্টদের সিদ্ধান্ত নেয়া সহজ হয়। এ ধরনের উদ্যোগের ভেতর দিয়ে গণমাধ্যম ও সাংবাদিকরা উপকৃত হবেন।জনস্বাস্থ্য ব্যবস্থাপনায় বাংলাদেশে ডেটার ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

ডা. বেনজির বলেন, করোনা বিষয়ে বিভিন্ন ধরনের গবেষণা প্রয়োজন। তিনি ডেটা ভিজ্যুয়ালটিতে নিশ্চিত কোভিড-১৯-এ মৃতের সংখ্যা যুক্ত করার প্রয়োজনীয়তা উল্লেখ করেন। ডা. নজরুল উপসর্গভিত্তিক খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমকে যে সতর্কতা অবলম্বন হয় তা স্মরণ করিয়ে দেন। তার এ মতের সাথে একাত্মতা প্রকাশ করে গাজী নাসিরুদ্দিন বলেন, মহামারির সময় সংবাদ সংগ্রহের একটি গাইডলাইনের প্রয়োজন।

নতুন ডেটার ভিত্তিতে ভিজ্যুয়ালটি নিয়মিত হালনাগাদ করা হবে বলে জানান ডেটাফুলের উদ্যোক্তা পলাশ দত্ত।ডাচ প্রতিষ্ঠান ফ্রি প্রেস আনলিমিটেডের সহায়তায় তৈরি ডেটা ভিজ্যুয়ালটি দেখা যাবে এই ঠিকানায়:  https://bdcorona.info.

বাংলাদেশে শুক্রবার পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬১ জনে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শুক্রবার প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ লাখ ৩৬ হাজার ৪৯৫ জন। রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৬ লাখ ৪০ হাজার ২৯৫ জনে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনায় আক্রান্ত ও মৃতের আসল সংখ্যা আরও অনেক বেশি।

এই সপ্তাহের জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি