বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
20 C
Dhaka

ডেল একাদশ প্রজন্মের ল্যাপটপ এনেছে সিঙ্গার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় কনজিউমার ইলেক্ট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স রিটেইলার সিঙ্গার বাংলাদেশ বাজারে একাদশ প্রজন্মের ডেল ল্যাপটপ নিয়ে এসেছে। ১০ ফেব্রুয়ারি সিঙ্গার হেডকোয়াটার্সে এর উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর চন্দনা সামারাসিংহে, সেলস ডিরেক্টর মকবুলে হুদা চৌধুরী, হোলসেল ডিরেক্টর কাজী রফিকুল ইসলাম, ডেল টেকনোলজিস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আতিকুর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

- Advertisement -

ডেল একাদশ প্রজন্মের তিনটি নতুন মডেলের ল্যাপটপ: ইন্সপায়রন ৫৪০২, ইন্সপায়রন ৭৩০৬ এবং ইন্সপায়রন ৫৪০৬ অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। ইন্সপায়রন ৫৪০২ ল্যাপটপে রয়েছে একাদশ প্রজন্মের কোর আই-৫-১১৩৫জি৭ প্রসেসর, এনভিডিয়া জিফোর্স এমএক্স-৩৩০ ২ জিবি ডিডিআর৫ গ্রাফিক্স, ১৪ ইঞ্চি ফুল এইচডি (১৯২০ x ১০৮০) ন্যারো বর্ডার ৩০০ নিটস ডাব্লিউভিএ ডিসপ্লে, ৫১২ জিবি এসএসডি স্টোরেজ এবং ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম। ইন্সপায়রন ৫৪০৬ (টু ইন ওয়ান) ল্যাপটপও একই ধরণের স্পেসিফিকেশন সম্বলিত। ইন্টেল আইরিস এক্সই গ্রাফিক্স সম্বলিত ১৩.৩ ইঞ্চি এফএইচডি ট্রু লাইফ টাচ ন্যারো বর্ডার ডাব্লিউভিএ ডিসপ্লে সমৃদ্ধ ইন্সপায়রন ৭৩০৬ (টু ইন ওয়ান) বাজারে আরেকটি নতুন চমক।    

এ সকল ল্যাপটপের সাথে ক্রেতারা উইন্ডোজ ১০ হোম, ম্যাকাফির সুরক্ষা এবং দুই বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন। শিগগিরই প্রযুক্তি প্রেমীদের জন্য সিঙ্গার বাংলাদেশ একাদশ প্রজন্মের আরো বেশ কিছু ল্যাপটপ বাজারজাত করতে প্রস্তুতি নিচ্ছে।

আরো জানতে সিঙ্গার কল সেন্টার ১৬৪৮২ নম্বরে অথবা ভিজিট করুন: www.singerbd.com

এই সপ্তাহের জনপ্রিয়

দেশজুড়ে বাংলালিংকের ওয়াই-ফাই কলিং চালু

টেকভিশন২৪ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (ভিও ওয়াই-ফাই)...

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় ঝটিকা অভিযান...

ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার সাফায়েত

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন ও...

সর্বশেষ

স্যাটেলাইট কল ও মেসেজিং প্রযুক্তি আনছে ইনফিনিক্স

বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স সিইএস ২০২৬-এ তাদের সর্বশেষ মোবাইল...

স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে...

২৮ জানুয়ারি থেকে শুরু ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক...

জাতীয় ডাটা সেন্টারে জিপিইউ ক্লাউড ও পিএএএস চালু

টেকভিশন২৪ ডেস্ক: বিডিসেট প্রকল্পের আওতায় দীর্ঘদিন অব্যবহৃত উন্নত গ্রাফিক্স...

এ সম্পর্কিত

spot_img

জনপ্রিয় ক্যাটাগরি

spot_img