বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
25.3 C
Dhaka

ডেলের ৬ হাজার কর্মী ছাঁটাই!

টেকভিশন২৪ ডেস্ক :  আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ায় ৬০০০ কর্মী ছাঁটাই করলো টেক্সাসভিত্তিক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা ‘ডেল টেকনোলজিস ইনকর্পোরেশন’। কোম্পানিটির সূত্রের খবর, কম্পিউটার কেনার চাহিদা হ্রাস পাওয়ার কারণেই এই ছাঁটাই। যে ছাঁটাই-এর ফলে অনিশ্চিত হয়ে পড়লো ৬ হাজার কর্মীর জীবন।

ডেলের পক্ষ থেকে জানানো হয়েছে, গত দু’বছর ধরে কম্পিউটার কেনার চাহিদা ক্রমশ কমেছে। যার কারণে ১১ শতাংশ আর্থিক ক্ষতি হয়েছে কোম্পানির। গত মাসেই এই রিপোর্ট পেশ করেছে ডেল।

সূত্রের খবর, ২০২৪ এর ফেব্রুয়ারি পর্যন্ত ডেলের কর্মী সংখ্যা ছিলো এক লাখ ২০ হাজার। যে সংখ্যা আগে ছিলো ১ লাখ ২৬ হাজার।

এর আগে ডেল তাদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ কর্মীদের জন্যও কড়া নির্দেশিকা জারি করেছিলো। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিলো, যারা বাড়ি থেকে কাজ করছেন তাদের পদন্নোতির বিষয়ে কিছুই ভাবা হবে না। উল্লেখ্য, করোনার আগে থেকেই বাড়ি থেকে কাজ করার সুবিধা ছিলো ডেলে।

প্রসঙ্গত, গত বছর ৬৬০০ জন কর্মীকে ছাঁটাই করেছিলো ডেল। সেই সময় প্রতিষ্ঠানটির সহ-চিফ অপারেটিং অফিসার জেফ ক্লার্ক জানিয়েছিলেন, ‘ডেল মনে করছে ক্রমাগত ধসের ফলে বাজার অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। সেই কারণেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সব মিলিয়ে ডেলের সামগ্রিক কর্মশক্তির ৫ শতাংশ কমাতে চলেছে’।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি