মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

ডিডিআইইর অনুষ্ঠিত স্পন্সর নাইটের প্লাটিনাম স্পন্সর ইভ্যালি

টেকভিশন২৪ প্রতিবেদক: আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রকল্প, এটুআই, স্টার্টাপ বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২১’।

‘মেক হেয়ার, সেল এভরিহোয়ার’ স্লোগানে রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে আগামী ১ এপ্রিল থেকে তিন দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত থেকে সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন।

এ প্রদর্শনীর পৃষ্ঠপোষকদের সম্মানে ৩০ মার্চ (মঙ্গলবার) রাজধানীর ধানমন্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে ‘স্পন্সর নাইট’ শীর্ষক মিলন মেলা অনুষ্ঠিত হয়। বিসিএস-এর যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে নিজেদের পারদর্শিতা সম্পর্কে দেশের এবং বিদেশের মানুষদের স্বচ্ছ ধারণা দিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২১’।

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে সকলকে ভার্চুয়ালে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বিসিএস সহ-সভাপতি মো. জাবেদুর রহমান শাহীন বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি পণ্য প্রদর্শনকে গুরুত্ব দিয়ে এবারের প্রদর্শনীতে আমরা ভিন্নতা এনেছি। আমরা দেখাতে চেয়েছি ডিজিটাল বাংলাদেশে ঘরে বসেও আপনি পেতে পারেন এই প্রদর্শনীতে সরাসরি ঘুরে দেখার আমেজ। কোভিড পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের জন্যই এবারের আয়োজনে আমরা অনলাইনকে গুরুত্ব দিয়েছি।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এনডিসি ভিডিও বার্তায় বলেন, হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সরকারের আইসিটি বিভাগ, আইডিয়া প্রকল্প, এটুআই, স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড এবং বিসিএসকে সঙ্গে নিয়ে দেশীয় তথ্যপ্রযুক্তি শিল্প বিকাশে এই ইনোভেশন এক্সপোর আয়োজন।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, দ্বিতীয়বারের মতো আমরা ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২১ আয়োজন করতে যাচ্ছি। ১-৩ এপ্রিল পর্যন্ত তিনদিনব্যাপী এই প্রদর্শনী অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে প্রদর্শনীতে আয়োজিত সেমিনারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান এবং সেমিনারগুলো অনুষ্ঠিত হবে।

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর প্লাটিনাম স্পন্সর ইভ্যালি, গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে আসুস, ইপসন, স্যামসাং, ফেয়ার ইলেক্ট্রোনিক্স ও ওয়ালটন। সিলিভার স্পন্সর হিসেবে রয়েছে হালিমা গ্রুপ, লিও, ওরিক্স বায়োটেক, সনির‌্যাগস, সিডনি সান এবং টিপি লিংক।

এছাড়াও ইভেন্টের পার্টনার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইসিটি অধিদপ্তর, কন্ট্রোলার অব সার্টিফাইং অথোরিটি, বেসিস, বাক্কো, ই-ক্যাব, আইএসপিএবি, বিআইজেএফ, টিএমজিবি। গেমিং পার্টনার গিগাবাইট।

বিসিএস-এর সেক্রেটারি জেনারেল ও প্রদর্শনীর আহ্ববায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে সবাইকে ভার্চুয়ালে অংশ নেয়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি স্পন্সরদের এই মেলায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

স্পন্সর নাইটে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠানে এক্সপোর স্পন্সর এবং পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ বক্তব্য দেন।

বাংলাদেশ কম্পিউটার সমিতির কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান ভূঁইয়া, পরিচালক মো. মোশারফ হোসেন সুমন, মো. রাশেদ আলী ভূঁইয়াসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিসিএস সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি