শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ অনলাইন কুইজ প্রতিযোগিতা শুরু  

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ১২ ডিসেম্বর দেশে পালিত হতে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস। বরাবরের মতো এবারও সারা দেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। এরই অংশ হিসেবে ডিজিটাল বাংলাদেশ স্বপ্নপূরণের বছরে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ অনলাইন কুইজ প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে।

এ অনলাইন কুইজ প্রতিযোগিতায় তিনটি বয়সভিত্তিক গ্রুপে অংশ নেওয়া যাবে। গ্রুপ ‘ক’ এর ক্ষেত্রে ৮-১২ বছর বয়স; গ্রুপ ‘খ’ এর ক্ষেত্রে ১৩-১৮; এবং গ্রুপ ‘খ’ এর ক্ষেত্রে ১৯-তদুর্ধ বছর; বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

অনলাইনে নিবন্ধন করার মাধ্যমে এতে অংশ নেওয়া যাবে। এতে অংশগ্রহণের জন্য (quiz.digitalbangladesh.gov.bd) ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের শেষ সময় আগামী ০৯ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ অনলাইন কুইজ প্রতিযোগিতা’য় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, মুজিববর্ষ, ডিজিটাল বাংলাদেশ দিবস, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প, ডিজিটাল বাংলাদেশের চার স্তম্ভ, নির্বাচনী ইশতেহার, সকল ই-সেবা, ভিশন ২০২১, ২০৪১ এবং ডেল্টা প্ল্যান ২০৭১, স্বাধীনতার সূবর্ণজয়ন্তী, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অর্জনসহ প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন করা হবে।

এই অনলাইন প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্য থেকে তিনটি গ্রুপের (ক, খ, গ) ৭ জন করে সর্বমোট ২১ জনকে চুড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে। বিজয়ীদের জন্য ১ম পুরস্কার হিসেবে কোর আই ৭, ১০ জেনারেশনের একটি ল্যাপটপ, ২য় পুরস্কার হিসেবে কোর আই ৭, ৮ জেনারেশনের একটি ল্যাপটপ, ৩য় পুরস্কার হিসেবে কোর আই ৫, ১০ জেনারেশনের একটি ল্যাপটপ, ৪র্থ পুরস্কার হিসেবে কোর আই ৩, ১০ জেনারেশনের একটি ল্যাপটপ এবং ৫ম-৭ম পুরস্কার হিসেবে থাকছে স্মার্টফোন।

আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা, শহিদুল আলম মজুমদার-এর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি