শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
28 C
Dhaka

অনলাইনে রিটার্ন ফাইল তৈরি, রিটার্ন দাখিল, ই-টিআইএন নাম্বার করতে পারবেন : এনবিআর

টেকভিশন২৪ ডেস্ক: করদাতাদের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ই-রিটার্ন ফাইলিং মডেল তৈরি করেছে বলে জানান জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) মো. আলমগীর হোসেন। এ পদ্ধতির মাধ্যমে করদাতারা ঘরে বসেই রিটার্ন ফাইল তৈরি, রিটার্ন দাখিল, ই-টিআইএন নাম্বার নেয়াসহ সবকিছু সহজেই করতে পারবেন।   

গতকাল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও গোল্ডেন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইআরএফের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি শারমীন রিনভী।

আলমগীর হোসেন বলেন, আপাতত বেতনভুক্ত কর্মচারী এবং ছোট উদ্যোক্তাদের জন্যই (যাদের আয় কম) এ পদ্ধতি তৈরি করা হয়েছে। তারা ঘরে বসেই এটি করতে পারবেন। এখানে পুরো কাজটাই স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে। এজন্য কোনো বিধিবিধান জানারও প্রয়োজন নেই। অনলাইনে রিটার্ন দাখিলের জন্য সিস্টেমে প্রবেশ করে একটা ইউজার আইডি দিতে হবে। এরপর সিস্টেম থেকেই তার কাছে একটি ওটিপি নাম্বার আসবে। সেটার প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করলে প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।

তিনি বলেন, তবে বড় উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের আয়কর দেয়ার জন্য অবশ্যই একজন পরামর্শকের পরামর্শ নিতে হবে। কেননা আয়করের মতো জটিল বিষয়ে পরামর্শকের পরামর্শ না নিলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আর এক্ষেত্রে ভুল হলে করদাতাকেই এর দায়িত্ব নিতে হবে। প্রতিষ্ঠানও তার আইনজীবীকে নয়, তাকেই খুঁজবে। এজন্য রিটার্ন দাখিল করার সময় একজন দক্ষ আইনজীবীকে দিয়েই সেটা করানোর পরামর্শ দেন তিনি।

তিনি আরো বলেন, এনবিআর কতগুলো মৌলিক কাজ হাত নিয়েছে। আগে শুধু জোন বাড়ানো হতো। বর্তমানে ই-টেক্স ম্যানেজমেন্টসহ বেশকিছু মৌলিক জায়গায় কাজ করছে। এনবিআর এখন গোয়েন্দা সংস্থা তৈরি করেছে। প্রাতিষ্ঠানিক আয়করে স্বচ্ছতা আনার জন্য আইসিএমবিএর সঙ্গে যৌথভাবে কাজ করছি। এটি করদাতাদের আয়কর দিয়ে ঝুঁকিমুক্ত থাকতে সাহায্য করবে।

আলমগীর হোসেন আরো বলেন, ট্রেডবডি ও সামাজিক সংগঠনগুলোর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হলেও তারা সেটা করছে না। ইআরএফ সেটা সঠিকভাবেই করছে। আয়করের মতো জটিল বিষয়ে ছোট ছোট অনেক সমস্যা আছে। সেসব বিষয়ে গঠনমূলক লেখার মাধ্যমে সেগুলো দূর করতে ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, এনবিআরের পক্ষ থেকে বাংলা আয়কর আইনের একটা চূড়ান্ত খসড়া তৈরি করেছি। এটি বর্তমানে সংশ্লিষ্টদের মতামতের জন্য এনবিআরের ওয়েবসাইটে দিয়েছি। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে আগামী ডিসেম্বরে এটি মন্ত্রিসভা অনুমোদনের জন্য পাঠানো হবে। 

বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, আয়কর সম্পর্কে মানুষের ধারণা কম। ফলে ছোট ছোট সমস্যা তৈরি হয়। যেগুলো সহজেই মেটানো সম্ভব। ইআরএফ এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। ২০০২ সাল থেকে আমরা ৬৪ জেলায় ডাটাবেজ তৈরির কাজ করেছি। এখনো এ বিষয়ে অনেক কাজ করে যাচ্ছি।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি