সোমবার, এপ্রিল ২০, ২০২৬
31 C
Dhaka

ডিজিটাল ডিভাইসের রেসিডেন্সিয়াল সার্ভিস অফার দিচ্ছে থাউজেন্ড ফিক্স

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বাসা-বাড়িতে থাকা আইটি ডিভাইস, মোবাইল ডিভাইস ও হাউজহোল্ড ইলেক্ট্রনিক্স পণ্যের সার্ভিস ক্যাম্পেইন শুরু করেছে দেশ সেরা আইটি ডিভাইসের সার্ভিস প্রতিষ্ঠান থাউজেন্ড ফিক্স।

আবাসিক হোম অ্যাপ্লায়েন্স ও আইটি প্রোডাক্টের সার্ভিসের জন্য ‘ডোর-টু-ডোর রেসিডেন্সিয়াল সার্ভিস ক্যাম্পেইন’ নামে বিশেষ সেবা অফার করছে প্রতিষ্ঠানটি। একটি অফারে  ৮টি ডিজিটাল ডিভাইসের ১৬ বার পর্যন্ত সার্ভিসিং করা যাবে। রাজধানীজুড়ে বিশেষ এই সেবা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসা ও অফিসের সকল ডিভাইস ব্যবহারে নিয়মিত সার্ভিসের জন্য আকর্ষণীয় কম্বো প্যাকেজ দিচ্ছে থাউজেন্ড ফিক্স সার্ভিসেস লিমিটেড। তাদের ব্র্যান্ডেড ক্যারাভ্যান ঢাকার বিভিন্ন এলাকায় যাচ্ছে। ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা রেসিডেন্সিয়াল সার্ভিস প্যাকেজ, আইটি ও হোম অ্যাপ্লায়েন্স সার্ভিসের বান্ডেল প্যাকেজ, ডিসকাউন্ট এবং উপস্থিত সার্ভিসসহ বিশেষ সুবিধা পাবেন। এছাড়া গ্রাহকরা https://1000fix.com ওয়েবসাইটের মাধ্যমেও সার্ভিস গ্রহণ করতে পারবেন। নতুন এই সার্ভিস ক্যাম্পেইনের মাধ্যমে এসি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, টিভি, ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, ট্যাব, প্রিন্টার, ফটোকপিয়ার, নেটওয়ার্কিং পণ্য, প্রজেক্টরসহ বিভিন্ন ডিভাইসের পারফর্ম্যান্স নিশ্চিত করা হবে। স্বল্প খরচে উন্নতমানের সার্ভিসের মাধ্যমে ডিভাইসের দীর্ঘমেয়াদী সঠিক পারফর্ম্যান্স নিশ্চিত করতে পাঁচ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে থাউজেন্ড ফিক্স।

আইটি ডিভাইস, মোবাইল ডিভাইস এবং হাউজহোল্ড ইলেক্ট্রনিক্স পণ্যের সেবা নিশ্চিত করতে দেশের বৃহত্তম সার্ভিস সেন্টার তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে থাউজেন্ড ফিক্সের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রিজওয়ানুল হক চৌধুরী বলেন, দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় ধরে ৪০টিরও বেশি আন্তর্জাতিক ব্র্যান্ডের অফিসিয়াল সার্ভিস দিয়ে আসছি।

এছাড়া আইটি, মোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স সার্ভিসে থাউজেন্ড ফিক্স একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। আমাদের এই সার্ভিস সর্ব সাধারণের কাছে সহজলভ্য করতে সমগ্র ঢাকায় ‘ডোর-টু-ডোর রেসিডেন্সিয়াল সার্ভিস ক্যাম্পেইন’ চালু করা হয়েছে। আশা করি গ্রাহকরা এতে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

নববর্ষে ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে থাকবেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক জ্বালানি সংকটে তেল চালিত বাইক বা...

দক্ষিণ আফ্রিকায় সমাবর্তন বক্তা হলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর সোবহানী

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয় সল প্লাকি...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি