শনিবার, জুলাই ২৫, ২০২৬
30.4 C
Dhaka

আইএসপিএবি নির্বাচনে ইমদাদ-নাজমুলের টিম ফরওয়ার্ড প্যানেলের বিশাল জয়

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা আইএসপিএবি ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গতকাল (১৬ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে টিম ফরওয়ার্ড প্যানেল বিশাল জয় পেয়েছে। টিম ফরওয়ার্ড প্যানেলের সাধারণ ক্যাটাগরিতে ৯ জন পরিচালক প্রার্থীর মধ্যে ৮ জন বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন কেএস নেটওয়ার্কের নাজমুল করিম ভূঁইয়া ভোট পেয়েছেন ২০৪। অপটিম্যাক্স কমিউনিকেশন লিমিটেডের মো: ইমদাদুল হক ভোট পেয়েছেন ১৯৯।

ইউনিফাইড কোর লি: এর এস এম জাকির হোসাইন ভোট পেয়েছেন ১৮৬। সার্কেল নেটওয়ার্ক এর মাহবুব আলম (রাজু) ভোট পেয়েছেন ১৬৮। অন্তরঙ্গ ডট কমের মোঃ আসাদুজ্জামান (সুজন) ভোট পেয়েছেন ১৫৬।

ট্রায়াঙ্গাল সার্ভিসেস লি: এর মোহাম্মদ এ কাইউম রাশেদ ভোট পেয়েছেন ১৪৮। চিটাগাং টেলিকম সার্ভিস লিঃ এর মোঃ আনোয়ারুল আজিম ভোট পেয়েছেন ১৪৭।

ইনফোলিংক লিমিটেডের সাকিফ আহমেদ ভোট পেয়েছেন ১২০। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন এক্সোর্ড অনলাইনের সাব্বির আহমেদ ভোট পেয়েছেন ১২৮।

টিম ফরওয়ার্ড প্যানেলের সহযোগী ক্যাটাগরিতে ৪ জনই বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হচ্ছেন ফিসা কমিউনিকেশনের ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন ভোট পেয়েছেন ৩৪৭।

স্পীড টেক অনলাইন এর মোঃ নাছির উদ্দীন ভোট পেয়েছেন ৩৪৪। সান অনলাইন এর মোহাম্মদ আনোয়ার হোসেন ভোট পেয়েছেন ৩১০। দি টি নেটওয়ার্ক এর মো: মাহামুদুল হাসান (আরিফ) ভোট পেয়েছেন ২৯৬।

নির্বাচনে সহযোগী ক্যাটাগরীতে ভোট পড়েছে ৭৫৬ এর মধ্যে ৬৩৬ এবং ২৪৮ জনের মধ্যে ২২২ সাধারণ ভোট পড়েছে। প্রসঙ্গত, আইএসপিএবি’র ৩৯৯ জন সাধারণ এবং ১৬০৪ জন সহযোগী সদস্য রয়েছেন।

এরমধ্যে সাধারণ ক্যাটাগরিতে ভোটার ২৫০ জন। নির্বাচনে সাধারণ ক্যাটাগরিতে ৯ পদের জন্য প্রার্থী ছিলেন ১৪ জন। অপরদিকে সহযোগী ক্যাটাগরিতে ৪ পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১১ জন। ভোটে নির্বাচিত ১৩ সদস্যকে নিয়ে আগামী ১৮ মার্চ (রবিবার) কার্যনির্বাহী পরিষদের (ইসি) পদ বণ্টন হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি