মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27 C
Dhaka

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩: তথ্যপ্রযুক্তিতে শ্রেষ্ঠ রহিম শেখ

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ২০ জন শ্রেষ্ঠ রিপোর্টারের হাতে ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩’ তুলে দিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এর মধ্যে ‘তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক জনকণ্ঠের রহিম শেখ। এছাড়াও ‘কৃষি ও পরিবেশ’ ক্যাটাগরিতে চ্যালেন আই অনলাইনের আরেফিন তানজীব। আর ‘রাজনীতি, প্রশাসন, বিচার, সংসদ ও নির্বাচন কমিশন’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিপোর্টার হয়ছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহাঙ্গীর আলম।

বিজিএমইএ’র সৌজন্যে দেয়া তিনটি পুরস্কারের মধ্যে ‘পোশাক খাত’ ক্যাটাগরিতে সারাবাংলা ডটনেটে’র এমদাদুল হক তুহিন শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়াও ‘সামগ্রিক অর্থনীতি’ ক্যাটাগরিতে ইংরেজি দৈনিক ‘ফিনান্সিয়াল এক্সপ্রেস’ দৌলত আক্তার মালা এবং একই দৈনিকের জসিম উদ্দিন হারুন ‘অর্থনীতিতে অনুসন্ধান’ ক্যাটাগরিতে এই পুরস্কার লাভ করেছেন।

টেলিভিশন ও রেডিও বিভাগে ‘কৃষি ও পরিবেশ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন যৌথভাবে চ্যালেন২৪ এর মাকসুদ উন নবী এবং মাছরাঙ্গা টেলিভিশনের আবু জাহেদ মুহ. সেলিম। আর ‘নারী, শিশু ও মানবাধিকার’ ক্যাটাগরিতে চ্যালেন২৪ এর মাসউদুর রহমান শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের পুরস্কার জিতেছেন।

একইভাবে নিয়মিত ১৪ ক্যাটাগরির মধ্যে ‘শিক্ষা’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন ইংরেজি দৈনিক নিউ এজ’র শাহীন আক্তার। ‘অপরাধ ও আইন শৃঙ্খলা’ ক্যাটাগরিতে ঢাকা পোস্টের আদনান রহমান শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন। ‘ক্রীড়া’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের (বর্তমানে অনলাইন গণমাধ্যম সকাল সন্ধ্যায় কর্মরত) রাহেনুর ইসলাম।

আর্থিক খাত (ব্যাংক, বিমা ও পুঁজিবাজার)’ ক্যাটাগরিতে দৈনিক কালবেলার মোহাম্মদ ইউসুফ (ইউসুফ আরেফিন), ‘বৈদেশিক সম্পর্ক (কূটনীতি ও জনশক্তি)’ ক্যাটাগরিতে দৈনিক সমকালের রাজীব আহাম্মদ, ‘নারী, শিশু ও মানবাধিকার’ ক্যাটাগরিতে দৈনিক ভোরের কাগজের ঝর্না মণি, ‘বিদ্যুৎ ও জ্বালানি’ ক্যাটাগরিতে শেয়ার বিজের ইসমাইল আলী এবং ‘সুশাসন ও দুর্নীতি’ (অনুসন্ধানী) দৈনিক প্রথম আলোর আরিফুর রহমান শ্রেষ্ঠ রিপোর্টারের অ্যাওয়ার্ড পেয়েছেন।

অনুষ্ঠানে জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান। তথ্যসূত্র: ডিজিবাংলা

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি