সোমবার, জুন ৮, ২০২৬
27.7 C
Dhaka

সেরা ডাটা সায়েন্টিস্ট ও ডাটা ইঞ্জিনিয়ারদের খুঁজে বের করল ডাটাথন ২.০

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ডাটা সায়েন্টিস্ট ও ডাটা ইঞ্জিনিয়ারদের মেধার স্বীকৃতি প্রদানের বৃহত্তম প্ল্যাটফর্ম ডাটাথনের দ্বিতীয় সংস্করণের সমাপনী অনুষ্ঠান বুধবার (১৭ অগাস্ট, ২০২২) রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটির আয়োজক ছিল রবি, পাওয়ারড বাই ‘এডব্লিওএস (অ্যামাজন ওয়েব সার্ভিসেস), প্ল্যাটিনাম স্পন্সর ছিল ‘হুয়াওয়ে’ এবং ক্লাউড এক্সপার্টাইজ পার্টনার হিসেবে ছিল ’ব্রেইন স্টেশন’।

প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হয়েছে- টিম ইন্সটিঙ্কট। দ্বিতীয় স্থান অধিকার করেছে নাম্পি এবং তৃতীয় হয়েছে ভাইকিং রেইডার্স। প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দল পেয়েছে দুই লাখ, দ্বিতীয় স্থান অধিকারী দল পেয়েছে দেড় লাখ এবং তৃতীয় স্থান অধিকারী দল পেয়েছে ১ লাখ টাকা।

ডাটাথনের দ্বিতীয় সংস্করণে সেরা ডাটা ইঞ্জিনিয়ার হিসেবে নুরেন শামস ও ইয়ামিনুর রহমান এবং সেরা ডাটা সায়েন্টিস্ট হিসেবে আবদুল বাসিত ও পার্থ ঘোষ প্রত্যেকে পেয়েছেন ১ লাখ টাকা পুরস্কার।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাজনাহ মো. হাশিম। সমাপনী অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও পিটার প্যান জুনফেং ও উপস্থিত ছিলেন।  

ডাটাথনের দ্বিতীয় সংস্করণে ১১টি দেশ থেকে ২ হাজার ৮শ’র বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। তীব্র প্রতিযোগীতার পর ২৫টি দলে ভাগ হয়ে ১শ’ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পান। এরপর দুই দিনব্যাপী হ্যাকাথনে কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হয় নির্ধারিত ২৫টি দল। 

ডাটাথনের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডাটা সায়েন্টিস্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) পেশাজীবীবৃন্দ। উনাদের মধ্যে ছিলেন অধ্যাপক পল মরিসে, গ্লোবাল অ্যাম্বাসেডর, এআই/বিডিএ টিএম ফোরাম; মো. আনোয়ারুল আরিফ খান, রেজাল্টস ম্যানেজমেন্ট এক্সপার্ট, অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই); রামানা জামপালা, প্রেসিডেন্ট অ্যান্ড সিইও অ্যাভলিনো; হুয়াং ওয়েমিং, হেড অব মার্কেটিং অ্যান্ড সল্যুশন সেলস, ক্লাউড ডিপার্টমেন্ট, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড এবং মোহাম্মদ আরিফ, ডাটা সায়েন্টিস্ট, কগনিজেন্ট।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “তেল ও স্বর্ণের চেয়েও অনেক বেশি মূল্যবান হয়ে উঠতে পারে ডাটা, এজন্য প্রয়োজন দক্ষ ডাটা সায়েন্টিস্ট ও ডাটা ইঞ্জিনিয়ার যারা  ডাটার এই মূল্যায়ন তেমন পর্যায়ে পৌঁছে দিতে পারবেন । ডাটাথনের দ্বিতীয় সংস্করণ  আয়োজনের মাধ্যমে এই তাৎপর্যপূর্ণ দিকটির ওপর আলোকপাত করায় রবিকে ধন্যবাদ। স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে অন্যান্য অপারেটরদেরও রবির এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানাই

শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি বলেন, “আমাদের শিক্ষা ব্যবস্থায় একটি নতুন ধারা গড়ে তুলতে হবে যাতে এমন মানবসম্পদ গড়ে উঠে যারা সমাজের ডিজিটাইজেশনে অবদান রাখতে পারবেন। ডাটাথন প্রতিযোগিতা এ ব্যাপারে দেশব্যাপী সাড়া ফেলেছে; সময়োপযোগী এই উদ্যোগের জন্য রবিকে ধন্যবাদ ।“

রবি’র অ্যাক্টিং সিইও অ্যান্ড চিফ ফিন্যান্সিয়াল অফিসার এম. রিয়াজ রশীদ বলেন, “স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে আমরা যে ডিজিটাল অর্থনীতি গড়ে তুলছি এর জন্য প্রয়োজন হবে দক্ষ ডাটা সায়েন্টিস্ট ও ডাটা ইঞ্জিনিয়ারের। ডাটাথনের দ্বিতীয় সংস্করণ আয়োজনের মাধ্যমে শীর্ষ ডিজিটাল অপারেটর হিসেবে এই দিকটির ওপর আলোকপাত করতে পেরে আমরা গর্বিত। আমাদের বিশ্বাস ডাটাথনের দ্বিতীয় সংস্করণ দেশের ডাটা সায়েন্টিস্ট ও ডাটা ইঞ্জিনিয়ারদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আয়োজনটি সফল করে তোলার জন্য অংশগ্রহণকারী, পার্টনার প্রতিষ্ঠান এবং বিচারকদের ধন্যবাদ।”   

সমাপনী অনুষ্ঠানে ‘ডাটা সায়েন্স ফর স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক একটি প্যানেল ডিসকাশনও অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর মোহাম্মদ কায়কোবাদ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের চিফ অ্যাডভাইজর প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের প্রেসিডেন্ট রাসেল টি. আহমেদ এবং রবি আজিয়াটা লিমিটেডের চিফ স্ট্র্যাটেজি অফিসার রুহুল আমিন প্যানেল ডিসকাশনে অংশ নেন।

প্যানেল ডিসকাশনটি সঞ্চালনা করেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

সর্বশেষ

সিএমজি’র দ্বিতীয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ’ আসছে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গোল্ডেন...

ফুডপ্যান্ডায় এক ঘণ্টার মধ্যে জার্সি ডেলিভারি

টেকভিশন২৪ ডেস্ক: দোরগোড়ায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬, আর...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা...

বায়োস্কোপ+ এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের টেলকো-অ্যাগনস্টিক অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম বায়োস্কোপ+ বাংলাদেশের দর্শকদের...

চাকরির ভুয়া ইমেইল দিয়ে তথ্য চুরির চেষ্টা, ক্যাসপারস্কির সতর্কতা

টেকভিশন২৪ ডেস্ক: গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির প্রস্তাবের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি