সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
33 C
Dhaka

যেকারণে ১৫ শতাংশ দাম বাড়িয়ে কিনতে হবে আইফোন ১৪!

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: প্রতি বছর সেপ্টেম্বরে অ্যাপল তাদের নতুন আইফোন উন্মোচন করে থাকে। এবারও সেই পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যদিও সঠিক সময়ে আইফোন ১৪ বাজারে আসবে কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। চীন ও তাইওয়ান ভূরাজনীতিক অস্থিরতার জন্যই এ পরিস্থিতি। যদিও অ্যাপল বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিবেশী দেশ দুটির খারাপ সর্ম্পক নতুন আইফোন বাজারে আসতে বাধা সৃষ্টি করবে না। তবে আলোচনা থেমে নেই। বিশেষ করে দাম কেমন হবে, এ নিয়ে নানা তথ্য পাওয়া যাচ্ছে।

এ বিষয়ে অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও বলছেন, আইফোন ১৩ ভার্সন থেকে আইফোন ১৪ এর দাম ১৫ শতাংশ বৃদ্ধি পাবে। বিশ্বে মুদ্রাস্ফীতির কারণেই এ দাম বৃদ্ধি। তিনি এও মনে করছেন, দাম বাড়ানোর সিদ্ধান্তকে আইফোনপ্রেমীরা মেনে নেবেন।

মিং-চি কুও বলেন, আগে একটি আইফোনের দাম যদি ১ হাজার ডলার হয়, তাহলে সেটির দাম বেড়ে এখন ১১৫০ ডলার হতে পারে।

এ বছর আইফোন ১৪ সিরিজের অধীনে চারটি মডেল লঞ্চ করবে অ্যাপল। যেগুলো হলো– আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ ম্যাক্স এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স।

জানা যাচ্ছে, আইফোন ১৪ সিরিজে একাধিক নতুন ফিচার আনতে যাচ্ছে অ্যাপল। যার মধ্যে অন্যতম হচ্ছে ক্যামেরা। প্রথমবারের মতে আইফোনে ৪৮ মেগাপিক্সেল হাই-রেজোলিউশন প্রাইমারি সেন্সর দেখতে পাবেন গ্রাহকরা। প্রো মডেলে মিলবে পরবর্তী প্রজন্মের এ১৬ বায়োনিক প্রসেসর। তবে প্রো ছাড়া বাকি মডেলগুলোতে আইফোন ১৩ এ ব্যবহৃত এ১৫ বায়োনিক প্রসেসর থাকবে, এমনটাই জানা গেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

সর্বশেষ

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি