শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

মানবাকৃতির রোবট আনছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: অবিকল মানুষের মতো দেখতে এক ধরনের রোবট বাজারে আনছে মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। সম্প্রতি অপটিমাস নামের এই রোবটের প্রদর্শনী হয়েছে সিলিকন ভ্যালিতে। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

মাস্ক বলেন, অপটিমাসের নকশা ও নির্মাণকাজ এখনও প্রাথমিক পর্যায়ে আছে, ভোক্তাপণ্য হিসেবে বাজারে রোবটটির অভিষেক হতে সময় লাগবে আরও কয়েক বছর।

মাস্ক আরও বলেন, টেসলা শুধু একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও টেসলা সবাইকে পথ দেখাতে চায়। এক দশকেরও বেশি সময় ধরে অপটিমাস প্রজেক্ট নিয়ে কাজ করছে টেসলা।

আগামী কয়েক বছরের মধ্যে বাণিজ্যিকভাবে রোবটের প্রি-অর্ডার নেওয়া হবে। মাস্ক আশা করেন, রোবট তৈরির এই প্রজেক্ট টেসলার ইভি প্রজেক্টের চেয়েও লাভজনক হবে। রোবটের বাজার মূল্য হবে ২০ হাজার মার্কিন ডলার।

প্রদর্শনীতে অপটিমাস কথা বলতে না পারলেও, দর্শকদের উদ্দেশ্যে হাঁটু তুলে ও হাত নেড়ে ইশারা করেছে। পাশাপাশি একটি ভিডিও দেখা গেছে, রোবটটি গাছে পানি দিচ্ছে, ভারি ধাতব বস্তু বহন করতেও দেখা গেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি