বুধবার, জুন ১৭, ২০২৬
32.3 C
Dhaka

টেলিযোগযোগ ব্যবস্থার উন্নয়ন ও সাইবার নিরাপত্তা নিশ্চিতে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক:  দেশের দক্ষিণাঞ্চলের নদীবেষ্টিত জেলা বরিশালের টেলিযোগাযোগ সেবা, অবকাঠামোগত সুযোগ সুবিধা এবং সাইবার সুরক্ষার নানাবিধ দিক নিয়ে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি)-এর চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর সিকদার। বিটিআরসি’র চেয়ারম্যান দেশের সামগ্রিক টেলিযোগাযোগ খাতের অগ্রগতি ও সাইবার নিরাপত্তা বিষয়ে একটি তথ্যমূলক প্রতিবেদন উপস্থাপনা করেন। শিশুদের নিরাপদ ইন্টারনেট নিশ্চিতে আইএসপি অপারেটরদেরকে বিটিআরসি কর্তৃক প্রণীত প্যারেন্টাল গাইডেন্স এর বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে নির্দেশ প্রদান করেন তিনি।

মতবিনিময়কালে বিটিআরসি’র চেয়ারম্যান বরিশালের টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সেবা সম্পর্কে অভিযোগ শুনে কতিপয় অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন এবং বিদ্যমান অন্যান্য অভিযোগ সমাধানের আশ্বাস প্রদান করেন। একইসাথে অভিবাবকদের সাইবার নিরাপত্তার বিষয়ে অধিক সচেতন হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত হেল্পলাইন ১০০ নম্বরে ফোন করে সরাসরি অভিযোগ করার আহবান জানান।

সরকারের অন্যতম উদ্দেশ্য ইন্টারনেট সেবাকে সকলের কাছে সহজলভ্য করে তোলা উল্লেখ করে প্রধান অতিথি আরো বলেন, সাইবার জগতে ক্রমবর্ধমান পর্নোগ্রাফি, জালিয়াতি ও ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ঠেকাত বিটিআরসির ডিজিটাল সিকিউরিটি সেল কাজ করছে। অনুষ্ঠানে মোবাইল ফোন অপারেটরগণ তাদের সেবা নিয়ে গ্রাহকদের বিভিন্ন অভিযোগের বিষয়ে জবাব প্রদান করেন।

মতবিনিময় সভায় শিক্ষাবিদ, আইনশৃংখলা বাহিনী ও জেলার উর্ধ্বতন কর্মকর্তাগণ, মোবাইল অপারেটর, এনটিটিএন অপারেটর, টাওয়ার কোম্পানি, আইএসপি অপারেটর, বিটিসিএল ও টেলিটকের প্রতিনিধিগণ, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি