শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
31.9 C
Dhaka

টেক সই ভবিষ্যতের লক্ষ্যে পরিবেশবান্ধব জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ুর লক্ষ্য পূরণে নীতি নির্ধারণের ক্ষেত্রে সংস্কার এবং কর্পোরেট পাওয়ার পরচেজ এগ্রিমেন্ট (সিপিপিএ) –এর গুরুত্ব তুলে ধরতে রাজধানীতে ‘গ্রিনিং দি গ্রিড’ নামে একটি প্যানেল আলোচনার আয়োজন করেছে গ্রামীণফোন।

প্যানেল আলোচনার মূল লক্ষ্য ছিল বাংলাদেশে কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (সিপিপিএ) সম্পর্কিত নীতি সংস্কারে সচেতনতা তৈরি করা। ২০৩০ সালের মধ্যে ২০১৯ সালের তুলনায় কার্বন নিঃসরণ ৫০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে গ্রামীণফোন। এই লক্ষ্য অর্জনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে এই নীতি।

সিপিপিএ নীতির গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের কনভেনর নাহিম রাজ্জাক, এমপি, নরওয়ের সাবেক এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মন্ত্রী এরিক সোলহেইম, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন, টেট্রা টেক- ইউএসএইড-ব্যাজ প্রজেক্টের চিফ অফ পার্টি ইডি এলরাহাল, পাওয়ার সেল বাংলাদেশের ডিরেক্টর জেনারেল প্রকৌশলী মোহাম্মদ হোসাইন এবং গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হেগ হেনরিকসেন।

গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হ্যান্স মার্টিন হেগ হেনরিকসেন বলেন, “গ্রামীণফোনের সকল কার্যক্রম থেকে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনতে আমরা বদ্ধপরিকর।” এই লক্ষ্য পূরণে কর্পোরেট পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (সিপিপিএ)- এর অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরেন তিনি। এই মডেল বাস্তবায়নে বেসরকারি খাত কী ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং এক্ষেত্রে অনুকূল নীতি কীভাবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সরকারের লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক ভূমিকা রাখতে পারে তা নিয়ে আলোচনা করেন তিনি। টেকসই পরিবেশ বিষয়ের দিকটি বিবেচনায় নিয়ে কার্বন নিঃসরণ কমিয়ে আনার মাধ্যমে প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনে ইএসজি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাও তুলে ধরেন তিনি।

নরওয়ের গ্রিড গ্রিনিং অভিজ্ঞতার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির উৎসের দিকে অগ্রসর হতে বাংলাদেশের জন্য সহায়ক প্রথম সারির আন্তর্জাতিক মডেলগুলো সম্পর্কে আলোচনা করেন নরওয়ের সাবেক এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট মন্ত্রী এরিক সোলহেইম।

বাংলাদেশে নিযুক্ত নওেয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন বাংলাদেশের ‘গ্রিন দি গ্রিড’-এর দিকে অগ্রসর হতে আন্তর্জাতিক অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন এবং এক্ষেত্রে সহায়তা করতে নরওয়ে প্রস্তুত বলে জানান তিনি।    

সিপিপিএ বাস্তবায়নের জন্য বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানে ইউএসএআইডি ও টেট্রা টেকের মতো উন্নয়ন অংশীদারদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বারোপ করেন টেট্রা টেক- ইউএসএইড-ব্যাজ প্রজেক্টের চিফ অফ পার্টি ইডি এলরাহাল। এক্ষেত্রে সফল পদক্ষেপসমূহ এবং এটি বাস্তবায়নে বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবেলার কৌশল নিয়ে আলোচনা করেন তিনি।   

পাওয়ার সেল বাংলাদেশের ডিরেক্টর জেনারেল প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বাংলাদেশের জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির উৎসগুলোকে একীভূত করার প্রযুক্তিগত দিকগুলো তুলে ধরার পাশাপাশি সিপিপিএ বাস্তবায়নে এর ভূমিকা এবং এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলোর ওপর আলোকপাত করেন।

সিপিপিএ সম্পর্কিত বাংলাদেশে বিদ্যমান আইনি কাঠামো এবং এই নীতি বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তনের দিকগুলো তুলে ধরে সমাপনী বক্তব্য রাখেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের কনভেনর নাহিম রাজ্জাক এমপি। এ বিষয়টিতে নীতি সংস্কারের ক্ষেত্রে সংসদীয় কমিটির সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরেন তিনি।

প্যানেল আলোচনাটি সঞ্চালনা করেন গ্রামীণফোনের হেড অব সোশ্যাল ইমপ্যাক্ট ফারহানা ইসলাম।

এই সপ্তাহের জনপ্রিয়

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

আসুস এক্সপার্টবুক আলট্রা সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি 

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমানে আধুনিক ব্যবসায়িক কাজের জন্য শক্তিশালী পারফরম্যান্সের...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক:  ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের এশিয়া-প্যাসিফিক...

সেরা মার্চেন্ট সম্মাননা দিলো পাঠাও কুরিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে চমৎকার পারফরম্যান্সের...

স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ও কানেক্টেড টেকনোলজি নিয়ে...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ওয়ালটন প্লাজায় প্রচারিত হবে ‘মুন অ্যালার্টে’র নিখোঁজ বার্তা

টেকভিশন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি