শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
28 C
Dhaka

টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিতে যৌথ ক্যাম্পেইন আনল আকাশ-স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক : গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিতে আকাশ (বেক্সিমকো কমিউনিকেশনের একটি প্রতিষ্ঠান), ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের মধ্যে যৌথ উদ্যোগের সূচনা করলো দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ব্র্যান্ড স্যামসাং বাংলাদেশ। রাজধানীর ওয়েস্টিনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা স্যামসাং ইউএইচডি অথবা কিউএলইডি টিভির সাথে আকাশ সংযোগ কিনলে পাবেন ২৫ শতাংশ পর্যন্ত ছাড়।

একইসাথে, তারা প্রথম রিচার্জে পাবেন ১০০ শতাংশ ক্যাশব্যাক (১,২০০ টাকা পর্যন্ত)। এই ক্যাশব্যাকের পরিমাণ গ্রাহকের আকাশ অ্যাকাউন্টে জমা হবে। অফারটি ৪০টি ফেয়ার ইলেকট্রনিকস আউটলেট এবং ৪৬টি ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের আউটলেটে পাওয়া যাবে। অফারটি ১ এপ্রিল থেকে ৩১ মে, ২০২১ পর্যন্ত দুই মাস চলবে।

এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের প্রোডাক্ট প্ল্যানিং বিজনেসের চিফ ম্যানেজার মোহাম্মদ জুলফিকার আলী বলেন, ‘সময়ের সাথে সাথে মানুষের চাহিদা এবং জীবনযাত্রা বদলেছে। দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে মানুষ এখন এক হাবের মধ্যে এবং হাতের নাগালে সব কিছু চায়। বিগত ১৫ বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এক নম্বর গ্লোবাল ব্র্যান্ড হিসেবে স্যামসাং সবসময় ব্যবহারকারীদের পরিবর্তিত চাহিদার সাথে তাল মিলিয়ে কাজ করার চেষ্টা করেছে।

তাই, গ্রাহকদের ১২০টিরও বেশি চ্যানেল উপভোগের সুযোগ করে দিতে আকাশ, ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড এবং ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের মধ্যে চুক্তি সম্পাদনের উদ্যোগ গ্রহণ করতে পেরে আমরা আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ মানের গ্রাহক সেবা নিশ্চিত করতে, দেশজুড়ে স্যামসাং বাংলাদেশের ৩০টি সার্ভিস সেন্টার এবং ৯টি সার্ভিস ভ্যান রয়েছে। গ্রাহকদের জীবন আরও সহজ করতে, প্রতিষ্ঠানটি বিনামূল্যে মাউন্ট এবং ইনস্টলেশন সুবিধাসহ গ্রাহকদের বাড়িতে টেলিভিশন পৌঁছে দেয়। এছাড়া, গ্রাহকরা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা তাদের কোন জিজ্ঞাসা থাকে, তবে তারা ২৪/৭ কল সেন্টার সেবা গ্রহণ করতে পারেন। স্যামসাং সবসময় গ্রাহকদের সেরা পণ্য এবং সেবা প্রদানের চেষ্টা করে যাচ্ছে।’

অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশনের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার লুৎফর রহমান উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এর হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী এবং হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন শাহ মোহাম্মদ মাকসুদুল গণি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যামসাং বাংলাদেশের সিই বিজ গ্রুপের প্রোডাক্ট ম্যানেজার মো. মাহবুবুল আকরাম। আরও উপস্থিত ছিলেন ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল লিমিটেডের নির্বাহী পরিচালক শহীদ আহমেদ আবদুল্লাহ এবং ফেয়ার ইলেকট্রনিকসের ডিরেক্টর অপারেশন ফিরোজ মোহাম্মদ।

দেশের একমাত্র বৈধ ডিটিএইচ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আকাশ, ২০১৯ সালের মে মাস হতে বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ থেকে ফিড নিয়ে সেবা প্রদান শুরু করে।

আকাশ বেসিক ও রেগুলার সংযোগের এককালীন মূল্য যথাক্রমে ৩,৯৯৯ টাকা ও ৪,৪৯৯ টাকা। উভয় সংযোগেই মাসিক ৩৯৯ টাকার প্যাকেজ সাবস্ক্রিপশনে ১২০টির বেশি চ্যানেল এবং ২৪৯ টাকার প্যাকেজে ৭০টিরও বেশি চ্যানেল দেখা যাবে। দেশের ৬৪টি জেলায় ৮ হাজারের বেশি অনুমোদিত খুচরা বিক্রয় কেন্দ্রে আকাশ সংযোগ পাওয়া যাচ্ছে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি