বুধবার, অক্টোবর ৭, ২০২৬
29.8 C
Dhaka

সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র

টেকভিশন২৪ ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ-পরিচালিত সব ডিভাইসে চীনের জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করা হয়েছে। পরিষদের প্রশাসনিক শাখার মতে, শিগগিরই মার্কিন সরকারের সব ডিভাইস থেকে অ্যাপটিকে নিষিদ্ধ করার জন্য একটি আইন করা হবে। খবর হিন্দুস্তানটাইমস ও ভয়েস অব আমেরিকা।

বেশ কয়েকটি নিরাপত্তা সমস্যার কারণে অ্যাপটিকে উচ্চ ঝুঁকিপূর্ণ আখ্যা দিয়ে গতকাল মঙ্গলবার সব আইন প্রণেতা ও কর্মীর কাছে বার্তা পাঠিয়েছেন প্রতিনিধি পরিষদের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (সিএও)। বার্তায় বলা হয়েছে, প্রতিনিধি পরিষদের পরিচালিত সব ডিভাইস থেকে অ্যাপটি পুরোপুরিভাবে মুছে ফেলতে হবে।
গত সপ্তাহে পাস করা এক বিলে অ্যাপটিকে নিষিদ্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়। প্রেসিডেন্ট জো বাইডেন আইনে স্বাক্ষর করলে বিলটি কার্যকর হবে।

ওই বার্তায় আরও বলা হয়, কারও ডিভাইসে টিকটক থাকলে অবিলম্বে সেটি সরিয়ে ফেলতে হবে। অ্যাপটির ডাউনলোড নিষিদ্ধ করা হয়েছে বলেও ওই বার্তায় জানানো হয়।

এর আগে নিরাপত্তা সম্পর্কিত কারণে মার্কিন আইনপ্রণেতারা অ্যাপটির উপর দেশব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর করার প্রস্তাব দিয়েছিলেন। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অন্তত ১৯টি অঙ্গরাজ্যে রাষ্ট্রপরিচালিত বিভিন্ন ডিভাইস থেকে অ্যাপটিকে ব্লক করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের এ নতুন প্রবিধান সম্পর্কে বেইজিংভিত্তিক অ্যাপ টিকটকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই সপ্তাহের জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি