বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28.3 C
Dhaka

টিকটক জাগো ফাউন্ডেশনের সঙ্গে আয়োজন করছে ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিট-২০২৩’

টেকভিশন২৪ ডেস্ক:   দেশের অন্যতম দাতব্য ও যুব সংস্থা জাগো ফাউন্ডেশনের সহযোগী হিসেবে বৈশ্বিক শীর্ষ শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক আয়োজন করছে ‘ইয়ুথ এমপাওয়ারমেন্ট সামিট-২০২৩’। জাগো ফাউন্ডেশনের এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বাংলাদেশের তরুণদের তাদের নিজেদের বুঝতে শেখা এবং তাদের মেধা ও জ্ঞান ব্যবহার করে সুন্দর ভবিষ্যৎ এবং সে সঙ্গে একটি সুন্দর বিশ্ব গড়তে তুলতে নিজেদের ক্ষমতায়ন নিশ্চিত করা।

এই উদ্যোগের অংশীদার হিসেবে, টিকটক ডিজিটাল নিরাপত্তা, ইতিবাচক কনটেন্ট তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহারকে গুরুত্ব দিয়ে একটি বিশেষ সেশনের আয়োজন করেছে। ‘বি সাইবার কুল’ সেশনটির ডিজাইন করা হয়েছিল একটি কর্মশালা হিসেবে; যেখানে অংশগ্রহণকারীরা ইন্টার‍্যাক্টিভ কাজকর্ম ও আলোচনার মাধ্যমে বিষয়টি নিয়ে অনেককিছু শিখেছে।
এই সেশনে সারা দেশ থেকে ৫০০ জনের বেশি যুব নেতা অংশ নেন, যারা সবাই জাগো ফাউন্ডেশনের একটি প্রোগ্রাম ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)-এর সদস্য। এই যুব নেতারা সক্রিয়ভাবে কমিউনিটির উন্নয়নে জড়িত এবং ইন্টারনেট সেফটি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে জানতে আগ্রাহী।

১ ঘণ্টা ১৫ মিনিট দীর্ঘ এই সেশনটি পরিচালনা করেন ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশন মো. আব্দুল কাইয়ুম। তিনি সেখানে টিকটকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ওভারভিউ দেন এবং সেই সঙ্গে প্ল্যাটফর্মটির ইতিবাচক ব্যবহার ও ইতিবাচক কনটেন্ট তৈরির বিষয়ে আলোচনা করেন। রাফসান শাবাব জনপ্রিয় ক্রিয়েটর এবং উপস্থাপক। তিনি মঞ্চে তার বাস্তব জীবনে ঘটে যাওয়া ডিজিটাল নিরাপত্তার বিভিন্ন বিষয় এবং কনটেন্ট তৈরির বিষয়গুলো শেয়ার করেন। এই ইন্টার‍্যাক্টিভ সেশনের মাধ্যমে ইতিবাচক কনটেন্ট তৈরি এবং সেটির প্রভাব নিয়ে আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের এমন কনটেন্ট তৈরির একটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

গত বছর টিকটক এবং জাগো ফাউন্ডেশন যৌথভাবে একটি ক্যাম্পেইন শুরু করে ‘সাবধানে অনলাইন’ নামে। এর উদ্দেশ্য ছিল জিডিটাল সেফটি, সামাজিক যোগাযোগমাধ্যমের ইতিবাচক ব্যবহার এবং বাংলাদেশের তরুণদের জন্য ইতিবাচক কনটেন্ট তৈরি সম্পর্কে জানানো। এখন পর্যন্ত এর অংশ হিসেবে সারা দেশে ১৪টি কর্মশালা আয়োজন করা হয়েছে, যাতে যুক্ত করা হয়েছে তরুণদের। ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত টিকটক ব্যবহারকারীদের তৈরি কনটেন্ট ৬ লাখ ৬৮ হাজারের বেশিবার দেখা হয়েছে।

ইভেন্টে ‘নিরাপদ ইন্টারনেট মাস’ চলাকালীন ডিজিটাল নিরাপত্তার বিষয়টি প্ল্যাটফর্মের বিশ্বব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের একটি অংশ। এ বছর বিশ্বব্যাপী ‘একসাথে আরও ভালো ইন্টারনেটের জন্য’ থিম নিয়ে টিকটক দ্বিতীয় পর্যায়ে ‘সাবধানে অনলাইন’ ক্যাম্পেইন করতে জাগো ফাউন্ডেশনের সঙ্গে তাদের অংশীদারিত্বের সময় বাড়িয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে, দুই প্রতিষ্ঠান সারা দেশে আরও তরুণদের কাছে পৌঁছাতে এবং তাদের ডিজিটাল নিরাপত্তার বিষয়ে শিক্ষিত করতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।

এই কনটেন্ট প্রতিযোগিতার সমাপনীর জন্য সম্মেলনের তৃতীয় দিন ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি