শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
26 C
Dhaka

জিফাইভ’র নতুন বাংলা কনটেন্টের সাথে উদযাপন করুন নববর্ষ

নতুন কনটেন্টের মধ্যে রয়েছে বিভিন্ন শো এবং বিশেষ অনুষ্ঠানমালা

টেকভিশন২৪ ডেস্ক : দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ওটিটি  প্ল্যাটফর্ম জিফাইভ গ্লোবালে  রয়েছে বাংলা কনটেন্টের এক বিশাল সম্ভার। কাহিনীর গভীরতা, বাস্তবভিত্তিক কাহিনী, হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প, ধরাবাঁধা ছকের বাইরে এবং জীবনভিত্তিক কনটেন্টের জন্য দর্শক মহলে সমাদৃত প্ল্যাটফর্মটি। অনন্যতার সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার নারী চরিত্র-কেন্দ্রিক নতুন নতুন বাংলা কনটেন্ট আনছে জিফাইভ।

পহেলা বৈশাখ উপলক্ষ্যে জিফাইভ গ্লোবাল প্ল্যাটফর্মে আসছে আমাদের এই পথ যদি না শেষ হয়, একটি ভিন্ন ধাঁচের নতুন ফিকশন শো। এর গল্প একজন ধনী তরুণীকে ঘিরে যার নেশা ট্যাক্সি চালানো। আর এর মাধ্যমেই সে আবিষ্কার করে এক নতুন কলকাতাকে। প্রেম, বন্ধুত্ব আর হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প; এই কাহিনীতে উর্মির সাথে সাথে দর্শকরাও অংশীদার হবেন এক রোমাঞ্চকর যাত্রার এবং স্তব্ধ হয়ে দেখবেন কীভাবে একের পর এক পথের বাধাগুলো পেরিয়ে যায় এই মেয়েটি।

সম্প্রতি মুক্তি পাওয়া ফিকশন শোগুলোর মধ্যে অন্যতম হলো রিমলি। গল্পের গভীরতায় সমৃদ্ধ কনটেন্টটি। গল্পটিতে গ্রামের একজন সৎ ও দরদী মেয়ের জীবন চিত্রিত হয়েছে; যার কাছে তার গ্রাম এবং কৃষক সম্প্রদায়ের কল্যাণ সবার আগে। প্রভাবশালীরা যখন গ্রামবাসীদের নিপীড়ণের চেষ্টা করে তখন সে প্রতিবাদ করে। জানুয়ারিতে মুক্তি পাওয়া এরকম আরেকটি শো মিঠাই; যেখানে একজন সদা উৎফুল্ল মিষ্টি বিক্রেতার গল্প চিত্রিত হয়েছে। মিষ্টি বিক্রেতা মেয়েটি বুদ্ধিমান অথচ আত্মকেন্দ্রিক এক ছেলের সাথে পথ চলছে। নাটকীয়তা এবং মান-অভিমানে পরিপূর্ণ এই শোটি একটি নতুন প্রেমের নিরন্তর আখ্যান।

চার পর্বের বিশেষ নববর্ষের অনুষ্ঠান নিয়ে হাজির হবে জিবাংলা’র দিদি নাম্বার ওয়ান। শুভশ্রী, শ্রাবন্তী, মধুমিতা, স্বস্তিকা, দিতিপ্রিয়ার মত আরো অনেক তারকা অতিথি অংশগ্রহণ করবেন চার পর্বের এ মেগা শো’তে। তারাকারা একজন করে সঙ্গী নিয়ে আসবেন এবং অনুষ্ঠানে অনেক মজার রাউন্ডে অংশ নেবেন তারা। পাশাপাশি দর্শকদের সামনে তুলে ধরবেন জীবনের বিশেষ ঘটনা বা অনুভূতিগুলো।

এছাড়া ১৫ এপ্রিল মিঠাই’র শিল্পীদের নিয়ে একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠান প্রচার করবে জিফাইভ। হালখাতার অনুষ্ঠানে তারা মিষ্টি তৈরি এবং বিতরণ করবেন। এরপর নিখাদ বাঙালিয়ানায় ভরপুর মধ্যাহ্নভোজ আর আড্ডার পর রাতে হবে আড়ম্বরপূর্ণ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। জাকজমকপূর্ণ এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখে জিফাইভ গ্লোবাল ১৮ এপ্রিল প্রচার করবে আরেকটি বিশেষ অনুষ্ঠান-জি বাংলার বর্ষবরণ। অনুষ্ঠানে খ্যাতনামা গায়ক এবং অভিনেতা-অভিনেত্রীরা দর্শকদের সামনে হাজির হবেন তাদের নিজস্ব স্পেশাল পারফরমেন্স নিয়ে। মানালি ধর, ঊষসী রায় এবং অনিক ধরের উপস্থাপনায় অনুষ্ঠানে থাকবে মজার গেমস এবং জনপ্রিয় শো-এর বিভিন্ন জুটিদের নিয়ে খাওয়া-দাওয়ার উৎসব ও আড্ডা।

১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে সবচেয়ে জনপ্রিয় শো সা রে গা মা পা বাংলা’র গ্রান্ড ফিনালে যেখানে ৬ জন চূড়ান্ত প্রতিযোগী থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হবে। ২৭তম সিজনের এই চূড়ান্ত পর্বে উপস্থিত থাকবেন শান, শিভামণি, শঙ্কর মহাদেবন এবং কেকে। প্রতিযোগীদের গুরু হিসেবে উপস্থিত থাকবেন মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী ও রাঘব চট্টোপাধ্যায়। বিচারকের ভূমিকায় থাকবেন শ্রীকান্ত আচার্য, মিকা সিং ও আকৃতি কাক্কর। উপস্থাপনায় থাকবেন বাংলার হার্টথ্রব আবির চ্যাটার্জি।

জিফাইভ’র বাংলাদেশি গ্রাহকরা প্ল্যাটফর্মটিতে আরো উপভোগ করতে পারেন সদ্য মুক্তি পাওয়া ব্লকবাস্টার জিফাইভ অরিজিনাল কন্ট্রাক্ট এবং যদি কিন্তু তবুও। জিফাইভ গ্লোবাল-এর নতুন ও আকর্ষণীয় অফারগুলো উপভোগ করতে ZEE5.com লগ অন করতে পারেন দর্শকরা।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি