বুধবার, জুলাই ২৯, ২০২৬
27.7 C
Dhaka

জিপি অ্যাকসেলেরেটর ৩.০ আয়োজনে তিনটি স্টার্টআপের সাথে গ্রামীণফোন

‘গ্লোবাল-ফার্স্ট’ বাংলাদেশি উদ্যোগসমূহের অগ্রগতিতে প্রতিশ্রুতিবদ্ধ জিপি অ্যাকসেলেরেটর ৩.০

টেকভিশন২৪ ডেস্ক:  দেশের স্টার্টআপ ইকোসিস্টেম তৈরির ক্ষেত্রে অগ্রণী তিন প্রতিষ্ঠান – বেটারস্টোরিজ লিমিটেডলাইটক্যাসেল পার্টনারস ও আপস্কিলের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন। গতকাল জিপি হাউজে পার্টনারশিপ নিয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

জিপি অ্যাকসেলেরেটর ৩.০ সফলভাবে সম্পন্ন করতে গ্রামীণফোনের সাথে যুক্ত হয়েছে এ তিনটি স্টার্টআপ। ১২ মাসব্যাপী জিপি অ্যাকসেলেরেটর ৩.০ প্রোগ্রামের মাধ্যমে দেশের সেরা স্টার্টআপগুলোকে খুঁজে বের করা হবে এবং দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের শক্তিশালী ভিত্তি তৈরিতে স্টার্টআপগুলোকে বিনিয়োগ পেতে সহায়তা করা হবে। পাশাপাশি এদেরকে বাজার পরিসর বিস্তৃতি এবং দেশের বাইরের ব্যবসায়িক নেটওয়ার্ক কার্যক্রম সম্প্রসারণেও সাহায্য করা হবে।  জাতীয় আউটরিচ প্রোগ্রাম ও ডিজাইন থিংকিং বুট ক্যাম্পের মাধ্যমে স্টার্টআপগুলোকে খুঁজে বের করা হবে। তিনটি স্টার্টআপের এ কনসোর্টিয়াম মূলত কোভিডের ফলে উদ্ভূত ‘গ্লোবাল-ফার্স্ট’ বাংলাদেশি স্টার্টআপগুলোকে এগিয়ে নিতে নতুন আঙ্গিকে কাজ করে যাবে।

গ্রামীণফোনের উদ্ভাবন এবং ডিজিটাল রূপান্তরের লক্ষ্যের ক্ষেত্রে শুরুতেই রয়েছে জিপি অ্যাকসেলেরেটর। ২০১৫ সালে যাত্রা শুরুর পর থেকে, জিপি অ্যাকসেলেরেটর সেবা.এক্সওয়াইজেড, বাড়িকই, ডাক্তারকই, ঢাকাকাস্ট এবং ক্র্যামস্ট্যাক সহ ৪৪টি স্টার্টআপের প্রবৃদ্ধিতে সহায়তা করেছে। নতুন করে ডিজাইন করা প্রোগ্রামটি স্টার্টআপগুলোকে গ্রামীণফোনের ডিস্ট্রিবিউশন চ্যানেল, প্রোগ্রাম চলাকালীন প্রতি মাসে দশ গুণ প্রবৃদ্ধির চেষ্টা এবং প্রতিভা যুক্ত করা ও আঞ্চলিক বাজার অধিগ্রহণের গতি বাড়ানোর জন্য উল্লেখযোগ্য হারে মূলধন বৃদ্ধি সহ নানা সুবিধা পেতে সহায়তা করবে।

গ্রামীণফোনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির চিফ প্রকিউরমেন্ট অফিসার আবুল কাসেম মহিউদ্দিন আল-আমিন এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার কাজী মাহবুব হাসান এবং হেড অব ইনোভেশন ফারহানা ইসলাম। অন্যদিকে, কনসোর্টিয়ামের পক্ষ থেকে স্বাক্ষর করেন আপস্কিলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোস্তাফিজুর রহমান খান। অনুষ্ঠানে কনসোর্টিয়ামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেটারস্টোরিজ লিমিটেডের চিফ স্টোরিটেলার মিনহাজ আনোয়ার এবং লাইটক্যাসেল পার্টনারসের সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর ইভদাদ আহমেদ খান মজলিস।

গ্রামীণফোনের চীফ ডিজিটাল অ্যান্ড স্ট্রাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, ‘উদ্ভাবক, প্রতিষ্ঠাতা এবং উদ্যোক্তাদের যখন আমাদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক সে সময় জিপি অ্যাকসেলেরেটর প্রোগ্রামটি পুনরায় আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। জিপি অ্যাকসেলেরেটর বাংলাদেশে উদ্ভাবন এবং ডিজিটাল ইকোসিস্টেম তৈরিতে বরাবরই গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এবং আমাদের পার্টনার ও দেশের অন্যান্য প্রতিষ্ঠানের দ্বারা এর প্রবৃদ্ধি দেখে আমরা রোমাঞ্চিত। যেসব বাংলাদেশি উদ্যোক্তা তাদের উদ্যোগকে বৈশ্বিক বাজারে নিয়ে যাওয়ার পাশাপাশি দেশের স্টার্টআপ ইকোসিস্টেমের শক্তিশালী ভিত্তি তৈরি করতে চায়, স্টার্টআপ ইকোসিস্টেমের তিন উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের সাথে একসাথে কাজের মাধ্যমে আমরা সেসব উদ্যোগকে আমাদের অ্যাসেট ও রিসোর্স দিয়ে সহায়তা করবো।’

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি