বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
22 C
Dhaka

“জাতীয় সাইবার ড্রিল-২০২২”-এ প্রথম হয়েছে টিম ডিসক্লোসিফাই

টেকভিশন২৪ ডেস্কঃ বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (BGD e-GOV CIRT) এর আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী “জাতীয় সাইবার ড্রিল-২০২২”-এ ৭৭০০ নম্বর পেয়ে প্রথম হয়েছে Team Disclosify। উক্ত সাইবার ড্রিলে সমসংখ্যক ৭৬০০ নম্বর পেয়ে উত্তর প্রদানের সময়ের উপর ভিত্তি করে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের BRACU BLINDRES এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের fSociety। এই সাইবার ড্রিলে সরকারি ও বেসরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ,বেসরকারি সেবাদান প্রতিষ্ঠান হতে ৫৩টি দলে প্রায় ২৪৭ জন অংশগ্রহণকারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

জাতীয় সাইবার ড্রিল-২০২২

এই আয়োজনের বিষয়ে বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম বরকতউল্লাহ বলেন, সাইবার নিরাপত্তার বিষয়টি মূলত দলগত কাজ। তাই জাতীয় সাইবার ড্রিলের মাধ্যমে দলগত বিষয়টিকে উৎসাহিত করা হচ্ছে। বিজিডি ই-গভ সার্ট হতে প্রতিবছর ৩টি (আর্থিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থৗ ও সকলের অংশগ্রহণে) সাইবার ড্রিল অনুষ্ঠিত হচ্ছে। এসব ড্রিল আয়োজনের মাধ্যমে সাইবার ঝুঁকি মোকাবেলায় করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীরা সম্যক ধারণা পাচ্ছে এবং সাইবার নিরাপত্তায় দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।

এ সাইবার ড্রিলের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সাইবার ড্রিলের বিস্তারিত স্কোর https://cyberdrill.cirt.gov.bd/scoreboard ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি