রবিবার, আগস্ট ৩০, ২০২৬
32 C
Dhaka

গুগলের সম্মেলনে ঘোষণা আসতে পারে যেসব প্রযুক্তির

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিবছরের মতো এবারও ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে আইও সম্মেলন আয়োজন করতে যাচ্ছে গুগল। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউয়ের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে বার্ষিক এ সম্মেলন শুরু হবে। বরাবরের মতো সম্মেলনে গুগলের নির্বাচিত ডেভেলপার ও গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা অ্যান্ড্রয়েড ডেভেলপার ও ব্যবহারকারীদের জন্য এবারও অনলাইনে সম্মেলন সরাসরি সম্প্রচার করবে গুগল। সম্মেলনে যেসব ঘোষণা আসতে পারে, সেগুলো দেখে নেওয়া যাক—

অ্যান্ড্রয়েড ১৫
সম্মেলনে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘অ্যান্ড্রয়েড ১৫’ অপারেটিং সিস্টেমের ঘোষণা দিতে পারে গুগল। নতুন এ অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা চালুর পাশাপাশি প্রাইভেসি স্যান্ডবক্স, আংশিক পর্দা শেয়ার, অ্যাপ আর্কাইভিং, স্যাটেলাইট সংযোগসহ বিভিন্ন সুবিধা যুক্ত করা হতে পারে।

জেমিনি এআই
গুগল সার্চ ও ওয়ার্কস্পেসে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর জেমিনি এআই চ্যাটবট যুক্তের ঘোষণা দিতে পারে গুগল। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমেও সরাসরি জেমিনি চ্যাটবট ব্যবহারের সুযোগ চালু হতে পারে।

পিক্সেল ফোল্ড
সফটওয়্যার নিয়ে বিভিন্ন ঘোষণার পাশাপাশি নতুন হার্ডওয়্যার পণ্যের ঘোষণাও দিতে পারে গুগল। বিশেষ করে নতুন মডেলের পিক্সেল ফোল্ড স্মার্টফোন আনতে পারে প্রতিষ্ঠানটি।

আরো যা কিছু
সম্মেলনে পরিধেয় যন্ত্রের জন্য ওয়্যার ওএস ৫ অপারেটিং সিস্টেমের ঘোষণা দিতে পারে গুগল। এ ছাড়া গুগল পে, গুগল ওয়ালেট, গুগল ক্রোম, গুগল ম্যাপসে নতুন সেবা যুক্তের ঘোষণা আসবে বলে ধারণা করা হচ্ছে।

যেভাবে অনলাইনে দেখা যাবে
গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের বক্তব্যের মাধ্যমে শুরু হবে সম্মেলন। এরপরই হবে ডেভেলপারদের জন্য আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি