শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
26.6 C
Dhaka

গুগলের ডেটা সেন্টারে ভয়াবহ বিস্ফোরণ, ৩ কর্মী দগ্ধ

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক ঃ মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের কাউন্সিল ব্লাফসে টেক জায়ান্ট গুগলের ডাটা সেন্টারে বৈদ্যুতিক বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হয় তিন ইলেকট্রিশিয়ান। এ সময় বিশ্বব্যাপী গুগলের সেবা ব্যবহারে সমস্যা সৃষ্টি হয়। স্থানীয় পুলিশ এবং গুগল নিউজ সাইট এই তথ্য নিশ্চিত করেছে।

বিস্ফোরণের ফলে গুগলের সার্চ ইঞ্জিনসহ জিমেইল, ইউটিউব, গুগল ম্যাপের মতো জনপ্রিয় পরিষেবা বন্ধ পড়ে। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৭ মিনিটে এই সমস্যা শুরু হয়। প্রায় ৫৫ মিনিট পর গুগলের সকল সেবা স্বাভাবিক হতে থাকে।

জানা গিয়েছে, গুগলের ডেটা সেন্টারে সর্ট সার্কিটের কারণেই এই বিপত্তি। এই ঘটনায় ৩ জন কর্মী আহত হয়েছেন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডেটা সেন্টারের কাছে একটি সাব স্টেশনে কাজ করছিলেন এই কর্মীরা। সেই সময় ইলেকট্রিক লাইনে বড় বিস্ফোরণ ঘটে।

গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, ডেটা সেন্টারে কর্মীদের আহত হওয়ার খবর পেয়েছি। এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা শুরু হয়েছে। কর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষার প্রাধান্যে দিতে থাকি আমরা। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য আমরা স্থানীয় প্রশাসনের সাহায্য নিচ্ছি। আহতদের প্রয়োজনীয় সব সাহায্য দেওয়া হবে।

সার্চ সহ কোম্পানির একাধিক পরিষেবা স্তব্ধ হওয়ার পরেই টুইটারে অভিযোগ জানতে শুরু করেন গ্রাহকরা। গোটা বিশ্ব থেকেই এই অভিযোগ আসতে শুরু করে

এই সপ্তাহের জনপ্রিয়

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সর্বশেষ

এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখার ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য প্রদানকালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

আম্বারিনসহ ফুডপ্যান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

টেকভিশন২৪ ডেস্ক: কয়েক কোটি টাকার পণ্য নিয়ে বিপুল অর্থ...

ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: শামা ওবায়েদ

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় অফিস খুলতে ফেসবুকের মালিকানাধীন মার্কিন...

বেসিস প্রশাসকের দায়িত্ব গ্রহণ: ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের...

নেপালে ওয়ালটন প্লাজার ‘তুষার যাত্রা’ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: নেপালের রাজধানী কাঠমান্ডুর পাঁচ তারকা হোটেল ‘দ্য...

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি